Posts

আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

Image
আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক  শিবলী আল সাদিক সংবর্ধিত।  যারা মানুষের কল্যাণের কাজ করে তারাই প্রকৃত  দেশপ্রেমিক  জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার  সোসাইটির প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় ফার্স্ট সেপ্টেম্বর শনিবার সংগঠনের বহদ্দারহাটস্থ  কেন্দ্রীয় কার্যালয়ে সোসাইটির সাধারণ সম্পাদক ও দেশ কমিউনিকেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর  নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল  সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  এতে প্রধান আলোচক ছিলেন,  সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট রাশেদুল ইসলাম চৌধুরী।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  আল খলিল  ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান  ইকবাল খলিল, বিশিষ্ট লেখক ও সমাজকর্মী মোঃ নেছার আহমদ খান,  ইদরাতুল  কুরআন  মডেল হিফজ মাদরাসা প্রিন্সিপাল মোঃ জুবায়ের হোসেন।  বাওসোর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সুপন বড়ুয়া চৌধুরী,  প্রোগ্রাম কো অডিনেটর   এমডি মিলন,  সাংবাদিক লায়ন মোঃ আবু ছালেহ্,  ইঞ্জিনিয়ার আল মোস্তফা। এ এইচ এম হারুন, মোঃ আব্দুল্লাহ। আইটি কর্মকর্তা তামিম চৌধুরী, ...

বিশিষ্ট কলামিস্ট ও সমাজকর্মী নেছার আহমেদ খানের বড় ভাই রফিক আহমেদ খানের মৃত্যুতে শোক

Image
বিশিষ্ট কলামিস্ট ও সমাজকর্মী নেছার আহমেদ খানের বড় ভাই রফিক আহমেদ খানের মৃত্যুতে শোক চট্টগ্রাম প্রতিনিধি:  রোটারেক্ট ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের ক্লাব উপদেষ্টা, রক্তের বন্ধনে পটিয়ার পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান, গড়বো বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা, দৈনিক চট্টগ্রামের খবরের সহ-সম্পাদক, তারুণ্যের প্রতীক যুব সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিশিষ্ট কলামিস্ট, সমাজকর্মী ও সংগঠক জনাব নেছার আহমেদ খানের বড় ভাই জনাব মো. রফিক আহমেদ খান আর নেই। গত ১০ আগস্ট ২০২৬ তিনি মৃত্যুবরণ করেন। মরহুম মো. রফিক আহমেদ খান হুলাইন, পটিয়া, চট্টগ্রামের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তিনি ফকর খান বাড়ি জামে মসজিদ কমিটির সদস্য এবং একজন ধর্মানুরাগী হিসেবে স্থানীয় মানুষের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন। তাঁর বিনয়, সরলতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ তাঁকে সবার কাছে একজন প্রিয় মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তাঁর জানাজা নামাজে ইমামতি করেন তাঁর ছোট ভাই হাফেজ মাওলানা মুফিজ আহমেদ খান (পারভেজ)। মো. রফিক আহমেদ খানের মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে যে...

দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম

Image
  দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম আরব আমিরাত প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদান কার্যক্রমকে আরও সহজ, আধুনিক ও দ্রুত করতে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘ইন্টিগ্রেটেড কিউ সিরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম’।  আধুনিক এই ডিজিটাল প্রযুক্তির কল্যাণে কনস্যুলেটের সেবা গ্রহণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পুরোনো ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন সাধারণ প্রবাসীরা। ​বুধবার সকালে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মো: রাশেদুজ্জামান ফিতা কেটে নতুন এই ব্যবস্থাপনা ও আধুনিক সেবার শুভ উদ্বোধন করেন। একসময় কনস্যুলেটে সেবা নিতে এসে প্রবাসীদের উপচে পড়া ভিড় কিংবা মধ্যপ্রাচ্যের তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার দিন এবার শেষ হতে চলেছে। কনস্যুলেট সেবা আরও আধুনিক ও সুশৃঙ্খল করতে চালু হওয়া এই সিস্টেমে। সেবা নিতে আসা প্রবাসীরা প্রবেশ গেটে পৌঁছানো মাত্রই দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা তাদের কাঙ্ক্ষিত সেবার ধরন অনুযায়ী একটি ডিজিটালি জেনারেটেড টোকেন নম্বর দিয়ে দিচ্ছেন। টোকেন নম্বর নিয়ে সেব...

রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রালের ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠিত

Image
  রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রালের ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠিত আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রাল-এর ২০২৬-২৭ রোটারি বর্ষের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। গত (২৬ জুন ২০২৬) অনুষ্ঠিত ক্লাবের এক সভায় জুনাইদ হোছাইন-কে সভাপতি এবং মোজাহিদুল ইসলাম মীর-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ আগামী ১ জুলাই ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে এবং ২০২৬-২৭ রোটারি বর্ষে ক্লাবের সকল সাংগঠনিক, সেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে। নবনির্বাচিত সভাপতি জুনাইদ হোছাইন বলেন, "রোটার‍্যাক্টের মূল আদর্শ সেবা, নেতৃত্ব ও বন্ধুত্বের চেতনাকে ধারণ করে আমরা সমাজের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে চাই। সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে ক্লাবকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।" অপরদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মীর বলেন, "তরুণদের দক্ষতা উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং মানবিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে নতুন পরিষদ বিভিন্ন সময়োপযোগী উদ্যোগ...

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সাবেক কর্মকর্তা মরহুম আমিন শরীফ বাড়ী রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন

Image
  বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সাবেক কর্মকর্তা মরহুম আমিন শরীফ বাড়ী রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ১ নং ওয়ার্ডে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সাবেক কর্মকর্তা মরহুম আমিন শরীফ বাড়ী রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা মোঃ ইসহাক সওদাগর, যুবদল নেতা তৈয়ব খান, অত্র ওয়ার্ডের কৃতি সন্তান সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ইউসুফ তালুকদার ও রফিকুল ইসলাম প্রমুখ। অত্র গ্রামীণ সড়কের উন্নয়নের জন্য এলাকার জনসাধারণ আলহাজ্ব মোহাম্মদ এনামুল হক এমপি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য মরহুম আমিন শরীফ সরকারি চাকরি হতে অবসরের পর  নিজে গাড়ি (ট্রাক) কিনে একজন কোম্পানী হিসেবে পরিচিত হন।

রিহ্যাব সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী

Image
  রিহ্যাব সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব)-এর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইস্ট ডেল্টা হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম আবদুল গাফ্ফার মিয়াজী। তিনি বর্তমানে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২হিসেবে দায়িত্ব পালন করছেন। রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক নবগঠিত এ কমিটির অনুমোদন প্রদান করেন। রিহ্যাব সূত্রে জানা যায়, সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি সদস্য ডেভেলপারদের কল্যাণ নিশ্চিতকরণ, কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতামূলক (CSR) কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও নেটওয়ার্কিং জোরদার, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক অনুষ্ঠানের আয়োজন, সদস্যদের মেধাবী সন্তানদের জন্য বৃত্তি প্রদান এবং জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে কমিটি সক্রিয়ভাবে কাজ করবে। কমিটির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক...

‘বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন ইউএই’-এর আত্মপ্রকাশ; ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, সরকারের কাছে বিনিয়োগ প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত

Image
 ‘বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন ইউএই’-এর আত্মপ্রকাশ; ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, সরকারের কাছে বিনিয়োগ প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিজস্ব প্রতিবেদক, দুবাই: সংযুক্ত আরব আমিরাতে ২০২৫–২৬ সেশনের নির্বাচিত কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন (সিআইপি) সম্মানপ্রাপ্ত ব্যবসায়ীরা দুবাইতে একটি বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠা এবং বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে যৌথ বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছেন। এ লক্ষ্য বাস্তবায়নে তারা ‘বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন ইউএই’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়েছেন। গতকাল রাতে দুবাইয়ের একটি অভিজাত রেস্তোরাঁয় সিআইপি ও এবিবিএ (ABBA) বাংলাদেশের বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সর্বসম্মতিক্রমে সিআইপি মোহাম্মদ রুবেল হোসেনকে আহ্বায়ক এবং সিআইপি মোহাম্মদ সেলিম উদ্দিনকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটিএন বাংলার সাবেক এডিটর ও দুনিয়ার গল্প-এর সম্পাদক কেরামতউল্লাহ বিপ্লব, নজরুল ইসলাম সি...