রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রালের ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠিত

 


রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রালের ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠিত


আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রাল-এর ২০২৬-২৭ রোটারি বর্ষের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।


গত (২৬ জুন ২০২৬) অনুষ্ঠিত ক্লাবের এক সভায় জুনাইদ হোছাইন-কে সভাপতি এবং মোজাহিদুল ইসলাম মীর-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ আগামী ১ জুলাই ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে এবং ২০২৬-২৭ রোটারি বর্ষে ক্লাবের সকল সাংগঠনিক, সেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে।


নবনির্বাচিত সভাপতি জুনাইদ হোছাইন বলেন, "রোটার‍্যাক্টের মূল আদর্শ সেবা, নেতৃত্ব ও বন্ধুত্বের চেতনাকে ধারণ করে আমরা সমাজের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে চাই। সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে ক্লাবকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।"

অপরদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মীর বলেন, "তরুণদের দক্ষতা উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং মানবিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে নতুন পরিষদ বিভিন্ন সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করবে"।


উল্লেখ্য, রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রাল দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা, যুব নেতৃত্বের বিকাশ, পরিবেশ সংরক্ষণ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং মানবিক সহায়তামূলক উদ্যোগের মাধ্যমে স্থানীয় ও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নতুন কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে ক্লাবটির সেবামূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে সদস্যরা আশাবাদ ব্যক্ত করেছেন। বিজ্ঞপ্তি


Comments

Popular posts from this blog

ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী,ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত

পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

প্রয়াস এর বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়