Posts

Showing posts from February, 2026

নাচ, গান ও আবৃত্তিতে প্রত্যয়ের জমজমাট বসন্ত উৎসব

Image
নাচ, গান ও আবৃত্তিতে প্রত্যয়ের জমজমাট বসন্ত উৎসব  বসন্তের আগমনকে স্মরণ করতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে আয়োজন করা হয় প্রত্যয় বসন্ত উৎসব ১৪৩২ বঙ্গাব্দ।  শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিকর মিলনায়তনে এই আয়োজনে অংশ নেন নানা বয়সী মানুষ, ছাত্র-ছাত্রী, শিল্পী ও সংস্কৃতিসেবীরা। সকাল ৯টায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীদের সমবেত কণ্ঠসংগীত ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। দিনভর চলে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। হলুদ, বাসন্তী ও নানান রঙের পোশাকে সেজে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে প্রত্যয় মিলনায়তন হয়ে ওঠে প্রাণবন্ত। নতুন ঋতুকে বরণ করে নিতে শনিবার সারাদিনে আরো আয়োজন ছিল বিভিন্ন ঐতিহ্যেবাহী ও মজার খেলাধুলা, চিত্র প্রদর্শনী, দলীয় ও একক নৃত্য, দলীয় ও একক আবৃত্তি, দলীয় ও একক সঙ্গীত,  কথামালা, পুরষ্কার বিতরণ ও আপ্যায়ন। বসন্ত কথন পর্বে শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যক্ষ আবু তৈয়ব বলেন, “সংস্কৃতির যে আবহমান ধারা, তারই প্রকাশ ঘটে বিভিন্ন পার্বণে আর এ ধরণের উৎসবে। আজকে বসন্ত উৎসবে যেভাবে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একত্রিত হয়...

‘তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা

Image
 ‘তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও  নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় নগরীর মোমিন রোড চেরাগী পাহাড়স্থ বৈঠকখানা কমিউনিট হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সিনিয়র সাংবাদিক কামাল পারভেজ, প্রাবন্ধিক ও লেখক নেছার আহমেদ খান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ফেরদৌস খান, নারী নেত্রী সালমা বেগম, সাংবাদিক রোজি চৌধুরী, সংগীত শিল্পী মঞ্জুরুল আলম, সংগঠক মোঃ ইমরান, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, ফটো সাংবাদিক সমীরন পাল প্রমুখ। বক্তারা বলেন, তরুণরা এমন নেতৃত্ব চায়, যারা মাঠে ময়দানে সবসময় সক্রিয়, দুর্নীতিমুক্ত এবং দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাবে। কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব হ্রাস, প্রযুক্তিভিত্তিক শিক্ষা এবং স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন, সুশাসন ও বাকস...

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা

Image
দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউএই  প্রতিনিধি : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনার আয়োজন করেছেন সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী সাংবাদিকরা। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুবাইয়ের আল মতিনা রয়েল নাইট রেস্টুরেন্টের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি  সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং ইত্তেফাক প্রতিনিধি এস. এম. ফয়জুল্লাহ শহীদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গাজী টিভির  ফখরুদ্দিন মুন্না। অনুষ্ঠানে বক্তব্য দেন নাসিম উদ্দিন আকাশ, নওশের আলী, ওবায়দুল হক মানিক, মোহাম্মদ সেলিম, মাসুম বিল্লাহ রায়হান, মো. মনির হোসেন, আবুল কালাম, মো. আলিনুর, শরীয়ত উল্লাহ সবুজ, সাইদুর রহমানসহ আরও অনেকে। বক্তারা বিদায়ী প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের পেশাদারিত্ব, সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তাঁর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তাঁরা বলেন, সাংবাদিক ও কনস্যু...