Posts

সাপ্তাহিক চট্টবাণী পত্রিকার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মেয়র রেজাউল করিম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের আস্থা অর্জন করতে হবে

Image
সাপ্তাহিক চট্টবাণী পত্রিকার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মেয়র রেজাউল করিম  বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের আস্থা অর্জন করতে হবে  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী বলেছেন, ডিজিটাল বাংলাদেশে বর্তমানে গণমাধ্যম সর্ব্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। অনলাইন,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে এখন আর আগের মতো সংবাদের জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে হয়না। এখন মুহুর্তের খবর মুর্হুতেই পাওয়া যায়। অনলাইনের কল্যাণে যেমন ভালো খবর পাওয়া যায় তেমন ভুয়া ও গুজবের খবরও পাওয়া যায়। তাই, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যেকোন ঘটনার আসল সত্য উদঘাটন করে মানুষের আস্থা অর্জন করতে হবে সংবাদপত্র'কে।  রবিবার ৩০ জানুয়ারী বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রামের পাঠক প্রিয় ''সাপ্তাহিক চট্টবাণী" পত্রিকার সপ্তম বর্ষপুর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  মেয়র আরো বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি গুজব রোধে বলিষ্ট ভুমিকা রাখতে পারে সংবাদপত্র।বস্তনিষ্ঠ ও সত্যনিষ্ঠ গঠনমুলক সমালোচনার মাধ্যমে যেকোন সংস্থা ও সরকারের কাজে সহায়তার পাশা...

অনুষ্ঠিত হলো রক্তের বন্ধনে পটিয়া' র ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং সংবর্ধনা ২০২২

Image
অনুষ্ঠিত হলো রক্তের বন্ধনে পটিয়া' র ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং সংবর্ধনা ২০২২ শনিবার পটিয়া উপজেলার ৫ নং হাবিলাসদ্বীপ ইউনিয়নস্থ পাচরিয়া গোল্ডেন পার্ক কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি আবুল হাশেম রাব্বুর সভাপতিত্বে ও সহ সভাপতি মহিউদ্দিন সজীব তালুকদারের সঞ্চালনায় সায়েম বিন মামুনের পরিচালানায় শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়।  অনুষ্টানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু তৈয়ব। প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন মোহাম্মদ আবু সালেহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিদারুল আলম তালুকদার পিংকু বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুর রহমান শুক্কুর।  সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং হাবিলাসদ্বীপ ইউনিয়ন এর নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ফোজুল কবির কুমার ও ইউপি সদস্য ও সদস্যাবৃন্ধ এবং ৯ নং জঙ্গলখাইন ইউনিয়ন এর নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান  হোসেন সবুজ। চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ও দক্ষ সংগঠক মোজাম্মেল হক লিটন।...

Student leader Jobayet Hasan distributed food among the helpless people.

Image
Student leader Jobayet Hasan distributed food among the helpless people News Desk: Jobayet Hasan, a member of the convening committee of Patiya Upazila Chatra League, distributed dinner among 85 destitute and helpless poor people who were staying overnight at Patiya railway station.  Although the people who cry for the poor and miserable people are rare in the society, this young Chatra League leader always tries to do something for the helpless people in different ways.  At 7 pm on Monday, January 17, he distributed dinner among the 85 destitute and helpless people at the railway station. Heavenly smiles appear even for a short time among the helpless helpless people who get their hands on dinner in winter.  In this context, Jobayet Hasan said that due to hostile weather, helpless people from different parts of the country came to Patiya Upazila to sell their labor and spent half a night at the railway station on hunger strike. I am thankful to Allah Subhanahu Wa Ta'ala ...

"দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য" - লায়ন মোঃ আবু ছালেহ্

Image
  "দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য" - লায়ন মোঃ আবু ছালেহ্  দুর্নীতির কারণে একটি পরিবার একটি সমাজ একটি দেশ ধ্বংস হতে বেশি সময়ের প্রয়োজন হয়না। আমরা দুর্নীতি দিবস পালন করছি সামান্য সময় আগে থেকে। তাহলে প্রশ্ন আসে মনে পূর্ববর্তী সময়ে কি দুর্নীতি হয়নি? নাকি দুর্নীতিকে মুখ বুজে সহ্য করেছে মানুষ, প্রতিবাদ করার সাহস পায়নি। তানাহলে বিশ্ব কেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে এত সময় নিল! জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশন (আনকাক)-এর মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে।  দূর্নীতি বিরোধী দিবস পালন করলেই তা বন্ধ হবেনা প্রয়োজন দূর্নীতি সম্পর্কে মানুষকে সচেতন করা আর এ সচেতনতার মূল কেন্দ্র হচ্ছে পরিবার। আমরা যদি পরিবারের সদস্যদের প্রতি সে মনোভাব পোষণ...

কোলাগাঁও ইউপি ৬ নং ওয়ার্ডে মোরগ প্রতীকে নাজিম উদ্দীন রনি সবার দোয়া ও ভোট প্রত্যাশী

Image
কোলাগাঁও ইউপি ৬ নং ওয়ার্ডে মোরগ প্রতীকে নাজিম উদ্দীন রনি সবার দোয়া ও ভোট প্রত্যাশী নিজস্ব প্রতিবেদকঃ চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে  পটিয়ার কোলাগাঁও  ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী নাজিম উদ্দীন রনি মোরগ প্রতীক পেলেন। ৭ ডিসেম্বর প্রতীক পাওয়ার পর নাজিম উদ্দীন রনি সাংবাদিকদের জানান, একটি অবাধ সুষ্ট সুন্দর নির্বাচন আয়োজন করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি আহবান জানান। তিনি কোলাগাঁও ইউনিয়নবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে বর্তমানে পিছিয়ে পড়া কোলাগাঁও ৬নং ওয়ার্ডের   উন্নয়নের ধারা এগিয়ে নিতে দলমত নির্বিশেষে আগামী ২৬ ডিসেম্বর মোরগ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য এলাকার সর্বসাধারণের প্রতি আহবান জানান। তিনি আরও জানান ৬ নং ওয়ার্ডে বিগত বছরগুলোতে তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। এলাকার উন্নয়নে প্রতিটি ওয়ার্ডের সকল জনসাধারণের কথা চিন্তা করতে হবে। দেখতে হবে ওয়ার্ডের কোন জায়গায় কোন সমস্যা আছে। প্রতিটি পাড়ায় পাড়ায় গিয়ে তাদের কষ্টের কথা শুনতে হবে।সবার সমন্বয়ে গড়ে তুলতে হবে একটি সুন্দর সাবলীল এলাকা।যেখানে  থাকবেনা কোন ভেদাভেদ আমরা সবাই একে অপরের ভাই ভা...

গনপরিবহনে ভাড়া নৈরাজ্য থামাতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর শাখার জেলা প্রশাসককে স্বারকলিপি প্রদান।

Image
গনপরিবহনে ভাড়া নৈরাজ্য থামাতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি  চট্টগ্রাম মহানগর শাখার জেলা প্রশাসককে স্বারকলিপি প্রদান। সিএনজিচালিত হিউম্যান হলার, লেগুনা, অটো-টেম্পু, অটোরিক্সার পৃথক পৃথক ভাড়া নির্ধারণ করে চলমান ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানী থেকে আইনী সুরক্ষা পাওয়ার সুযোগ দিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর শাখা।  আজ ১৭ নভেম্বর ২০২১ বুধবার সকালে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির বরাবরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান’র নিকট প্রদত্ত এক স্মারকলিপিতে এই দাবি জানায় সংগঠনটি।  এসময় উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সৈয়দ মোক্তার উদ্দীন, সহ-সভাপতি বীর গেরিলা  মুক্তিযোদ্ধা ফজল আহমদ, বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া, সাধারণ সম্পাদক পরিবেশবিদ মোঃ ইমতিয়াছ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আবু ছালেহ, সাংগঠনিক সম্পাদক মোঃ মুছা খান, প্রচার সম্পাদক মোঃ সোহেল আহমেদ, অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন, ডিজেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে সরকার শুধুমাত...

র‌্যাগ ডে এবং র‌্যাগিং উৎসব -লায়ন মোহাম্মদ আবু ছালেহ্

Image
  সম্পাদকীয়ঃ র‌্যাগ ডে এবং র‌্যাগিং উৎসব -লায়ন মোহাম্মদ আবু ছালেহ্ তিন দশক আগেও উচ্চ শিক্ষাঙ্গনে র‌্যাগিং নামের নেতিবাচক শব্দটির সঙ্গে অধিকাংশের পরিচয় ছিল না। বিশ্ববিদ্যালয়ে পরিচিত ছিল র‌্যাগ-ডে নামের শব্দটি। স্নাতকোত্তর পড়া শেষে বিশ্ববিদ্যালয় ছাড়ার আগে ছাত্রছাত্রীরা একটি বিদায়ী আনন্দ-উৎসবের আয়োজন করত। র‌্যাগ-ডে নামের এ উৎসব ছিল নিটোল আনন্দের। সারা দিন উৎসব শেষে সন্ধ্যায় বিদায়ী শিক্ষার্থীদের সৌজন্যে উপাচার্যের পক্ষ থেকে একটি ডিনারের আয়োজন করা হতো। ডিনারের শুরুতে উপাচার্য মহোদয় পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা দিতেন। জীবনে চলার পথের যেন কিছু মূল্যবান পাথেয় দিতেন তিনি। আজকাল র‌্যাগ-ডে নানা নামে পালিত হয়। আনুষ্ঠানিকতার আতিশয্য থাকলেও শিক্ষার্থীদের অনেকের একাডেমিক গাম্ভীর্য অনেকটা যেন কমে গেছে। এখন র‌্যাগ-ডের রাজা-রানী নির্বাচন নিয়ে নানা টানাপোড়েন তৈরি হয়। তা অনেক সময় মাত্রাও ছাড়িয়ে যায়। আমাদের সময় র‌্যাগ-ডেকে কেন্দ্র করে বিদায়ী শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিভা দিয়ে সাংস্কৃতিক উৎসব মাতিয়ে তুলতেন। আর এখন সব ভাড়ায় চলে। কে কত লাখ টাকা দিয়ে ব্যান্ডের দল এনে কনসার্টের আয়োজন করেছে, এর এক অলিখিত প্রতিযোগিত...