Posts

ইতিহাসবেত্তা সোহেল ফখরুদ-দীনের বাসভূমি পুরস্কার লাভ

Image
ইতিহাসবেত্তা সোহেল ফখরুদ-দীনের বাসভূমি পুরস্কার লাভ চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)-এর সভাপতি, ইতিহাস বিষয়ক পত্রিকা “কিরাত বাংলা”র সম্পাদক ও প্রকাশক সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন ভারতের ঐতিহাসিক মুর্শিদাবাদের বহরমপুর - ইতিহাস, সাহিত্য বিষয়ক পত্রিকা “বাসভূমি”র ৪২তম উৎসব উপলক্ষে বাসভূমি উৎসবে বাসভূমি ইতিহাস পুরস্কার লাভ করেছেন। গতকাল ২৭ নভেম্বর ২০২২ শনিবার সকালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুর  রবীন্দ্রসদনে এই উৎসবে ইতিহাস গবেষণা ও সংরক্ষণে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের বিপ্লবী চট্টগ্রামের ইতিহাসবেত্তা সোহেল মুহাম্মদ ফখরুদ-দীনকে বাসভূমি পুরস্কারের স্মারক তুলে দেন কথাসাহিত্যিক দেবী রাহামিত্র ও বর্ষীয়ান সাংবাদিক বরুন দাশ মহাশয়। প্রখ্যাত ইতিহাসবেত্তা ও কথাসাহিত্যিক লক্ষীনারায়ন চক্রবর্তীর সভাপতিত্বে ও বাসভূমি’র সম্পাদক ও প্রকাশক ইতিহাসবিদ অধ্যক্ষ অরুপ চন্দ্রের সঞ্চালনায় এই উৎসবে আরো উপস্থিত ছিলেন ইতিহাসবিদ ড. সর্বজিৎ জশ, প্রখ্যাত কথাসাহিত্যিক আনসার উদ্দিন, কথাসাহিত্যিক নিহারুল ইসলাম, শিশুসাহিত্যিক দিলীপ কুমার মিস্ত্রী, গল্পকার কুনাল কান্তি দেব, পত্রিকার সম্পাদক তপন ভট্টাচার্য্য,...

আত্মগোপন থাকা ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

Image
আত্মগোপন থাকা ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার  শহিদুল ইসলাম সুমনঃ দির্ঘ নয় মাস অতিক্রমের পর ১৯ নভেম্বর ২০২২ সন্ধ্যা ছয় ঘটিকায় বাকলিয়া থানার এলাকায় তিন দিনের সাড়াশি অভিযানে গ্রেফতার হলো ধর্ষন মামলার আসামী রাসেল। গত ৩১শে জানুয়ারীতে ২০২২সালের ভোলা চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ৪নং ওয়ার্ড়ের মাঝের চর মাদ্রাসা চর কলামী গ্রামের মিরাজের মাদ্রাসা পড়ুয়া ১৩ বছরের কন্যা মোছাম্মৎ মীম কে জোরপূর্বক ধর্ষন করে,পাশের গ্রামের ২নং ওয়ার্ডের হোসেন মিয়ার ছেলে মোঃ রাসেল।  এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে রাসেল রক্তাক্ত অবস্থায় কিশোরীকে রেখে দ্রুত স্থান ত্যাগ করে।  এলাকাবাসীর মীমকে রক্তাক্ত অস্থায়ী পাশ্ববর্তী হাসপাতালে ভর্তি করে।  ঘটনাকে কেন্দ্র করে মেয়ের নানী বাদী হয়ে থানায় ধর্ষন মামলা দায়ের করে।  দির্ঘ নয় মাস পরে গোপন সংবাদ ভিত্তিতে বাকলিয়া থানার সহযোগীতায় ভোলা চরফ্যাশন দক্ষিণ আইচা থানার সাব ইন্সপেক্টর অমিত হাসানের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স রাসেল সহ তিন দিনের সাড়াশি অভিযানের পর বাকলিয়া থানাধীন ১৯নং দক্ষিণ বাকলিয়া ইসমাইল ফয়েজ রোড নয়া মসজিদ এলাকা থেকে ধর্ষন মামলার আসামী রাসেল কে গ্র...

রক্তের বন্ধনে পটিয়া'র চেয়ারম্যান নিযুক্ত হলেন লায়ন মোঃ আবু ছালেহ্

Image
রক্তের বন্ধনে পটিয়া'র চেয়ারম্যান নিযুক্ত হলেন লায়ন মোঃ আবু ছালেহ্ পটিয়ার অন্যতম সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন "রক্তের বন্ধনে পটিয়া"র চেয়ারম্যান নিযুক্ত হলেন সাংবাদিক, কবি, লেখক ও দক্ষ সংগঠক লায়ন মোঃ আবু ছালেহ্। সংগঠনের কার্যক্রমের পরিধি বাড়ানো, বর্তমান কার্যক্রম চলমান রাখা ও কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে পূর্ববর্তী উপদেষ্টা কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।বুধবার সংগঠনের প্রতিষ্ঠাতা আসহাব উদ্দীন জনির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।লায়ন মোঃ আবু ছালেহ সাবেক উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।  তিনি একাধারে ছালেহ্ ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী, দৈনিক দেশ বার্তার সম্পাদক, দৈনিক চট্টগ্রামের খবর এর সম্পাদক ও প্রকাশক, দৈনিক অগ্রসর এর ব্যুরো প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। দক্ষ সংগঠক হিসেবে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সংযুক্ত থেকে মানব সেবা করে যাচ্ছেন।

চ.বি ম্যানেজমেন্ট বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে রেজিষ্ট্রেশন লিংক উন্মুক্ত

Image
 চ.বি ম্যানেজমেন্ট বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে রেজিষ্ট্রেশন লিংক উন্মুক্ত  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব (৫০ বছর পূর্তির) আগামী ৪ ফেরুুয়ারী ২০২৩ ইংরেজী দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে চবি ক্যাম্পাস ও চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত হবে। এতে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন লিংক ৪ নভেম্বর সন্ধ্যায় সকলের জন্য উন্মূক্ত করা হয়েছে। যার লিংক হলো http://mgt50cu.agamievent.org/। ছাত্রছাত্রীদের উক্ত লিংকে প্রবেশ করে বিকাশের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি প্রদান পূর্বক রেজিস্ট্রেশন কার্যক্রম দ্রুত  সম্পন্ন করার জন্য অনুরোধ করা হল।

সংগঠন ছাড়া ব্যক্তি শক্তিশালী হতে পারে নাঃ লায়ন মোঃ আবু ছালেহ্

Image
সংগঠন ছাড়া ব্যক্তি শক্তিশালী হতে পারে নাঃ লায়ন মোঃ আবু ছালেহ্  "চট্টগ্রাম মহানগর সাংবাদিক ইউনিটি" সাংবাদিকদের শক্তিশালী সংগঠন গড়ার প্রত্যয়ে, নতুন নেতৃত্বের বিকল্প নাই। তারই রূপরেখা তৈরি করতে জামাল খানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংগঠনের প্রথম প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৮ শে অক্টোবর) বিকাল ৪ টায় অনুষ্ঠিত সভায় প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের সাংবাদিকদের আইকন, দৈনিক দেশ বার্তা পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক লায়ন আবু ছালেহ্ । চট্টগ্রাম মহানগর সাংবাদিক ইউনিটির প্রধান উদ্যোক্তা লায়ন আবু ছালেহ্ বলেন, আমরা শোষণমুক্ত বৈষম্যহীন জাতি প্রতিষ্ঠার অঙ্গীকার করে মুক্তিযুদ্ধ করলেও স্বাধীনতার পর থেকে যে ধারায় চলতে শুরু করি, তাতে এই অঙ্গীকার অর্থহীন হয়ে পড়ে। সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে নতুন নতুন সংগঠনের প্রয়োজন হয়। সংগঠন ছাড়া ব্যক্তি শক্তিশালী হতে পারে না, সংগঠনের নীতি-আদর্শের পাশাপাশি থাকতে হবে ঐক্যবদ্ধ। আমি আশা করি, সেই ঐক্য সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে অধিকার আদায়ের পথকে সুগম করবে। এতে উপস্থিত সাংবাদিকরা বলেন, সংগ...

চর্যাপদ ধর্মাচরণের নির্দেশ হলেও তাতে বাংলা সাহিত্যমূল্য অনেক অনেক বেশিঃ ড. ইফতেখার

Image
চর্যাপদ ধর্মাচরণের নির্দেশ হলেও তাতে বাংলা সাহিত্যমূল্য অনেক অনেক বেশিঃ ড. ইফতেখার চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি) আয়োজনে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে ‘বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন  চর্যাপদ  ও চর্যাপদের উৎসভূমি চট্টগ্রাম’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় মঙ্গলবার (৩০ আগস্ট) মঙ্গলবার সকাল ৯ টায়। ইতিহাস চর্চা কেন্দ্রের উপদেষ্টা লেখক লায়ন দুলাল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে, বিশিষ্ট ইতিহাসবেত্তা ও লেখক সিএইচআরসির সভাপতি সোহেল মো. ফখরুদ-দীনের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সেমিনারের উদ্বোধন করেন অধ্যাপক প্রকৌশলী মৃনাল কান্তি বড়ুয়া। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিজিএম আকরাম হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক ড. জ্ঞানশ্রী বড়ুয়া, অধ্যাপক সচ্চিদানন্দ রায়, ইতিহাসবিদ সিএইচআরসির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী, অধ্যাপক কবি ড. রিটন বড়ুয়া, অধক্ষ ড. শেখ এ রাজ্জাক রাজু, ড. সবুজ বড়ুয়া শুভ, কবি মাহমুদুল হাসান নিজামী, কবি বিশ্বজিৎ ব...

ঢাকায় মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা শহীদ কামাল উদ্দিন এর মৃত্যু বার্ষিকী পালিত

Image
ঢাকায় মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা শহীদ কামাল উদ্দিন এর মৃত্যু বার্ষিকী পালিত বীর চট্রলা তথা পটিয়ার গর্বিত সন্তান,আদর্শিক রাজনীতির বাতিঘর,৮০/৯০ অসম্প্রাদায়িক  ছাত্র আন্দোলনের পুরোধা, চট্রগ্রাম মহানগর  ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের দু'দুবার নির্বাচিত জিএস মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা শহীদ কামাল উদ্দিন এর ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ চট্রগ্রাম আওয়ামী পরিবারের উদ্যোগে তারিখ -২৭আগস্ট রোজ শনিবার বাদে আসর ঢাকা হাইকোর্ট জামে মসজিদে মিলাদ, দোয়া মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহাফিল পরিচালনা করেন বিশিষ্ট আলেম  বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী।  এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ম আব্দুর রাজ্জাক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য তসলিম উদ্দিন রানা, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য সালাউদ্দিন সাকিব, কুমিল্লা উত্তর জেলা আও...