Posts

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে- প্রফেসর আবু নোমান

Image
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে- প্রফেসর আবু নোমান   নিজস্ব সংবাদদাতাঃ-  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ বিভাগের সাবেক ডিন প্রফেসর এবিএম আবু নোমান বলেছেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকে ভুমিকা রাখতে হবে। স¤প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল চালু করে দেশে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। তাছাড়া দেশে ধারাবাহিক উন্নয়নের কারনে বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছে। বর্তমান তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে সঠিক ইতিহাস জানতে হবে। দেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকল্প নেই। তাই আগামীতেও শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। তিনি গতকাল শুক্রবার পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘ উদ্যোগে ৫ম বারের মত প্রত্যয়ী মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।  কালারপোল বাদামতল এলাকায় নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশন...

ইস্ট ডেল্টা এনএস গার্ডেন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন

Image
ইস্ট ডেল্টা এনএস গার্ডেন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন  মধ্যবিত্তের আয়ত্তে মিলছে স্বপ্নের ফ্ল্যাট  স্বল্প মূল্যে মধ্যবিত্তের আবাসন নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে ইস্ট ডেল্টা হোল্ডিংস লিমিটেড। এরই ধারাবাহিকতায় বায়েজিদ মোহাম্মদ নগর আলমগীর সড়কে ইস্ট ডেল্টা এনএস গার্ডেনের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। সীমিত সময়ের জন্য দারুণ অফার থাকছে এ প্রকল্পে। মাত্র ১৮ মাসের মধ্যে প্রকল্পের ফ্ল্যাট হস্তান্তর করা হবে। বায়েজিদ থানার মোহাম্মদ নগর আলমগীর সড়কে ইস্ট ডেল্টা এনএস গার্ডেন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম আবদুল গাফফার মিয়াজী এসব কথা বলেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে ভূমি মালিক আলহাজ্ব নুরুল আলম ফিতা কেটে প্রকল্পের নির্মান কাজের উদ্বোধন করেন। প্রকল্পের উদ্বোধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আবদুল আজিজ, আমিন জুট মিল ননসিবিএ সাবেক সাধারণ সম্পাদক আবদুল খালেক, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল আলম, লায়ন মো. আবু সালেহ, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নগর ব্যবসায়ী সমিতির নেতা মোহাম্মদ মীর হোসেন মিলন...

ইতিহাসবেত্তা সোহেল ফখরুদ-দীনের বাসভূমি পুরস্কার লাভ

Image
ইতিহাসবেত্তা সোহেল ফখরুদ-দীনের বাসভূমি পুরস্কার লাভ চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)-এর সভাপতি, ইতিহাস বিষয়ক পত্রিকা “কিরাত বাংলা”র সম্পাদক ও প্রকাশক সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন ভারতের ঐতিহাসিক মুর্শিদাবাদের বহরমপুর - ইতিহাস, সাহিত্য বিষয়ক পত্রিকা “বাসভূমি”র ৪২তম উৎসব উপলক্ষে বাসভূমি উৎসবে বাসভূমি ইতিহাস পুরস্কার লাভ করেছেন। গতকাল ২৭ নভেম্বর ২০২২ শনিবার সকালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুর  রবীন্দ্রসদনে এই উৎসবে ইতিহাস গবেষণা ও সংরক্ষণে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের বিপ্লবী চট্টগ্রামের ইতিহাসবেত্তা সোহেল মুহাম্মদ ফখরুদ-দীনকে বাসভূমি পুরস্কারের স্মারক তুলে দেন কথাসাহিত্যিক দেবী রাহামিত্র ও বর্ষীয়ান সাংবাদিক বরুন দাশ মহাশয়। প্রখ্যাত ইতিহাসবেত্তা ও কথাসাহিত্যিক লক্ষীনারায়ন চক্রবর্তীর সভাপতিত্বে ও বাসভূমি’র সম্পাদক ও প্রকাশক ইতিহাসবিদ অধ্যক্ষ অরুপ চন্দ্রের সঞ্চালনায় এই উৎসবে আরো উপস্থিত ছিলেন ইতিহাসবিদ ড. সর্বজিৎ জশ, প্রখ্যাত কথাসাহিত্যিক আনসার উদ্দিন, কথাসাহিত্যিক নিহারুল ইসলাম, শিশুসাহিত্যিক দিলীপ কুমার মিস্ত্রী, গল্পকার কুনাল কান্তি দেব, পত্রিকার সম্পাদক তপন ভট্টাচার্য্য,...

আত্মগোপন থাকা ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

Image
আত্মগোপন থাকা ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার  শহিদুল ইসলাম সুমনঃ দির্ঘ নয় মাস অতিক্রমের পর ১৯ নভেম্বর ২০২২ সন্ধ্যা ছয় ঘটিকায় বাকলিয়া থানার এলাকায় তিন দিনের সাড়াশি অভিযানে গ্রেফতার হলো ধর্ষন মামলার আসামী রাসেল। গত ৩১শে জানুয়ারীতে ২০২২সালের ভোলা চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ৪নং ওয়ার্ড়ের মাঝের চর মাদ্রাসা চর কলামী গ্রামের মিরাজের মাদ্রাসা পড়ুয়া ১৩ বছরের কন্যা মোছাম্মৎ মীম কে জোরপূর্বক ধর্ষন করে,পাশের গ্রামের ২নং ওয়ার্ডের হোসেন মিয়ার ছেলে মোঃ রাসেল।  এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে রাসেল রক্তাক্ত অবস্থায় কিশোরীকে রেখে দ্রুত স্থান ত্যাগ করে।  এলাকাবাসীর মীমকে রক্তাক্ত অস্থায়ী পাশ্ববর্তী হাসপাতালে ভর্তি করে।  ঘটনাকে কেন্দ্র করে মেয়ের নানী বাদী হয়ে থানায় ধর্ষন মামলা দায়ের করে।  দির্ঘ নয় মাস পরে গোপন সংবাদ ভিত্তিতে বাকলিয়া থানার সহযোগীতায় ভোলা চরফ্যাশন দক্ষিণ আইচা থানার সাব ইন্সপেক্টর অমিত হাসানের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স রাসেল সহ তিন দিনের সাড়াশি অভিযানের পর বাকলিয়া থানাধীন ১৯নং দক্ষিণ বাকলিয়া ইসমাইল ফয়েজ রোড নয়া মসজিদ এলাকা থেকে ধর্ষন মামলার আসামী রাসেল কে গ্র...

রক্তের বন্ধনে পটিয়া'র চেয়ারম্যান নিযুক্ত হলেন লায়ন মোঃ আবু ছালেহ্

Image
রক্তের বন্ধনে পটিয়া'র চেয়ারম্যান নিযুক্ত হলেন লায়ন মোঃ আবু ছালেহ্ পটিয়ার অন্যতম সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন "রক্তের বন্ধনে পটিয়া"র চেয়ারম্যান নিযুক্ত হলেন সাংবাদিক, কবি, লেখক ও দক্ষ সংগঠক লায়ন মোঃ আবু ছালেহ্। সংগঠনের কার্যক্রমের পরিধি বাড়ানো, বর্তমান কার্যক্রম চলমান রাখা ও কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে পূর্ববর্তী উপদেষ্টা কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।বুধবার সংগঠনের প্রতিষ্ঠাতা আসহাব উদ্দীন জনির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।লায়ন মোঃ আবু ছালেহ সাবেক উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।  তিনি একাধারে ছালেহ্ ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী, দৈনিক দেশ বার্তার সম্পাদক, দৈনিক চট্টগ্রামের খবর এর সম্পাদক ও প্রকাশক, দৈনিক অগ্রসর এর ব্যুরো প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। দক্ষ সংগঠক হিসেবে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সংযুক্ত থেকে মানব সেবা করে যাচ্ছেন।

চ.বি ম্যানেজমেন্ট বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে রেজিষ্ট্রেশন লিংক উন্মুক্ত

Image
 চ.বি ম্যানেজমেন্ট বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে রেজিষ্ট্রেশন লিংক উন্মুক্ত  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব (৫০ বছর পূর্তির) আগামী ৪ ফেরুুয়ারী ২০২৩ ইংরেজী দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে চবি ক্যাম্পাস ও চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত হবে। এতে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন লিংক ৪ নভেম্বর সন্ধ্যায় সকলের জন্য উন্মূক্ত করা হয়েছে। যার লিংক হলো http://mgt50cu.agamievent.org/। ছাত্রছাত্রীদের উক্ত লিংকে প্রবেশ করে বিকাশের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি প্রদান পূর্বক রেজিস্ট্রেশন কার্যক্রম দ্রুত  সম্পন্ন করার জন্য অনুরোধ করা হল।

সংগঠন ছাড়া ব্যক্তি শক্তিশালী হতে পারে নাঃ লায়ন মোঃ আবু ছালেহ্

Image
সংগঠন ছাড়া ব্যক্তি শক্তিশালী হতে পারে নাঃ লায়ন মোঃ আবু ছালেহ্  "চট্টগ্রাম মহানগর সাংবাদিক ইউনিটি" সাংবাদিকদের শক্তিশালী সংগঠন গড়ার প্রত্যয়ে, নতুন নেতৃত্বের বিকল্প নাই। তারই রূপরেখা তৈরি করতে জামাল খানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংগঠনের প্রথম প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৮ শে অক্টোবর) বিকাল ৪ টায় অনুষ্ঠিত সভায় প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের সাংবাদিকদের আইকন, দৈনিক দেশ বার্তা পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক লায়ন আবু ছালেহ্ । চট্টগ্রাম মহানগর সাংবাদিক ইউনিটির প্রধান উদ্যোক্তা লায়ন আবু ছালেহ্ বলেন, আমরা শোষণমুক্ত বৈষম্যহীন জাতি প্রতিষ্ঠার অঙ্গীকার করে মুক্তিযুদ্ধ করলেও স্বাধীনতার পর থেকে যে ধারায় চলতে শুরু করি, তাতে এই অঙ্গীকার অর্থহীন হয়ে পড়ে। সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে নতুন নতুন সংগঠনের প্রয়োজন হয়। সংগঠন ছাড়া ব্যক্তি শক্তিশালী হতে পারে না, সংগঠনের নীতি-আদর্শের পাশাপাশি থাকতে হবে ঐক্যবদ্ধ। আমি আশা করি, সেই ঐক্য সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে অধিকার আদায়ের পথকে সুগম করবে। এতে উপস্থিত সাংবাদিকরা বলেন, সংগ...