Posts

ঈদে আসছে নির্মাতা এস.ডি.জীবন এর নাটক "দুনিয়ার খেলা"

Image
  ঈদে আসছে নির্মাতা এস.ডি.জীবন এর নাটক "দুনিয়ার খেলা" বিনোদন প্রতিবেদক:  আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীর মিরপুর, খিলগাঁও, টঙ্গী রেলস্টেশন সহ বিভিন্ন লোকেশনে চিত্রায়ন করা হয়েছে নাটক "দুনিয়ার খেলা"। প্রিয়া সেন এর লেখা গল্পে নাটকটিতে জুটি বেঁধেছেন আশিক খান চৌধুরী ও খান রশ্নি, রিকো ডি রোজারিও ও তানহা নুফা। নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা এস.ডি.জীবন। ঈদে "জীবন প্রিয়া ডিজিটাল" ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পা দ্বীপ রায়, নুরুল কবির,   মাহফুজ সাফি, ডিজে রুবেল, এম.এন.শিপু, মেহেদি ও নিরব উদ্দিন সহ আরো অনেকে।  আশিক খান ফ্লিমস এর সহযোগিতায় তত্ত্বাবধানে  ছিলেন রাকিবুল হাসান।চিত্রগ্রহনে ছিলেন আর.আই লিপসন। নির্মাতা এস.ডি.জীবন বলেন,"দুনিয়ার খেলা" নামটি যেমন সুন্দর, নাটকের গল্পটিও অসাধারণ। প্রিয়া সেন ভালোই লিখেছে। এটি আমাদের একটি স্বপ্নের প্রজেক্ট। গল্পটা মুলত রোমান্টিক এ্যাকশান টাইপের। যাতে প্রেম, অভাবের তাড়না, ক্ষমতার লোভ এই ধরণের বিষয়গুলো আছে। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দর একটি টিম ওয়ার্ক করেছি। ...

"রক্তের বন্ধনে পটিয়া"র ব্যবস্হাপনায় "বিনামূল্যে রক্তের গ্রুপ" নির্ণয় ক্যাম্প-২০২৪ সম্পন্ন।

Image
  আমার রক্তে বাঁচবে প্রাণ,স্বেচ্চায় করি রক্তদান এর স্লোগানের আওতায় হযরত আস আদ আলী শাহ রহ: এর ওরশ শরীফ উপলক্ষে  পটিয়ার অন্যতম মানবিক,সামাজিক ও  স্বেচ্ছাসেবী সংগঠন "রক্তের বন্ধনে পটিয়া"র ব্যবস্হাপনায় "বিনামূল্যে রক্তের গ্রুপ" নির্ণয় ক্যাম্প-২০২৪ এর আয়োজন সম্পন্ন।  গতকাল ০২-০৩-২০২৪ ইং রোজ শনিবার  " হযরত আস আদ আলী শাহ রহ এর মাজার প্রাঙ্গণে " সংগঠনের অর্থসচিব মহিউদ্দিন সজিব এর সভাপতিত্বে এডমিন ও মহাসচিব মো: আসহাব উদ্দিন এর  পরিচালনায়  এই ক্যাম্প অনুষ্টিত হয়। এতে প্রায় ২২০ জনকে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় সেবা প্রধান করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাল হোসেন বাবু,খোরশেদ আলম ও কাউছার আলম। এই ক্যাম্পে  উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন আহমেদ জিয়া, মিরাজ হোসেন,শাহিদা আকতার,আমির হোসেন মাসুম,জয়নাল আবেদিন,অপি সহ প্রমুখ।

মুসাইদাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৩১ তম স্বাবলম্বী প্রজেক্ট সম্পন্ন।

Image
মুসাইদাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৩১ তম স্বাবলম্বী প্রজেক্ট সম্পন্ন।  বরিশালের গৌরনদি এলাকার মোহাম্মদ নুরুল হক স্ত্রী ও দুই পুত্র নিয়ে রিক্সা চালিয়ে চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার  দিনযাপন করত। ভালই চলছিল মোটামুটি কিন্তু যতই দিন যাচ্ছিল ছেলেরা ক্রমশ বড় হতে লাগল, জীবনের শেষ পর্যায়ে এসে দুই ছেলেই ওনাকে ছেড়ে চলে যায়। লোক টি এক পর্যায়ে শারীরিক অক্ষমতার জন্য জন্য আর রিকশা চালাতে পারছিলেন না, খুব কষ্টে সময় পার করতে লাগলেন, বিষয় টি মুসাইদাহ ফাউন্ডেশনের কাছে পৌছালে ফাউন্ডেশনের সভাপতি এনায়েত বাজার বিশিষ্ট ব্যবসায়ী, মানবিক মানুষ নামে খ্যাত লায়ন মোহাম্মদ আবু হাসান ওনার টিম কে এই লোক সম্পর্কে খোজ নিতে বলেন, দীর্ঘ ১০ দিনের খবরাখবর ও সত্যতা যাচাই করে অবশেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক হৃদয়বান  ব্যক্তির অর্থায়নে নুরুল হক কে স্থায়ীভাবে অর্থ উপার্জন এর জন্য একটা চায়ের দোকান এর ব্যবস্থা করে দেন, একটা ভ্যানগাড়ির উপর দোকান বানিয়ে দেয়া হয় যেন সুবিধামত ওনি ব্যবসা করতে পারেন, দোকানের চাবি হস্তান্তর সময় উপস্থিত ছিলেন বায়েজিদ ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ মুজিবুর রহমান, মুসাইদাহ ফাউন্ডেশনের স...

ওমানে কৃষি ক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা পুরস্কারে ভূষিত হলেন পটিয়ার নাজিম উদ্দিন।

Image
ওমানে কৃষি  ক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা পুরস্কারে ভূষিত হলেন পটিয়ার নাজিম উদ্দিন। বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশের কৃতি সন্তান নাজিম উদ্দিন পটিয়া উপজেলার হাঁইদগাও গ্রামে জন্মগ্রহণ করেন পিতা মোঃ দুরুত আলী ।মাতা মোসাম্মৎ মিনহাজ বেগম।চার ভাইয়ের মধ্যে নাজিম উদ্দিন সর্বকনিষ্ঠ। দেশ  বিদেশে বর্তমানে সবজির চাহিদা অনেক গুণ বেশি কাঙ্খিত উৎপাদন না হওয়ায় বেশির ভাগ মানুষ ছড়া দামে সবজি কেনাকাটা করেন । প্রবাসের মাটিতে সবজি চাষ এ যেন এক নতুন চমক।  মাটির উর্বরতা বিভিন্ন সার ব্যবস্থাপনার সঠিক প্রয়োগ না থাকায় বিদেশের মাটিতে সবজি চাষ হওয়াটা যেন এক দূরহ  বিষয়। সেই অসম্ভবকে সম্ভব করে তোলার প্রয়াসে সফলতায় ওমানবাসীকে চমকে দিয়েছেন পটিয়ার কৃতি সন্তান মোহাম্মদ নাজিম উদ্দিন ও তার সহোদয়গণ। বর্তমান ওমানে বিশাল খালি জায়গায় সবজি চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন তাদের কোম্পানি। প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কর্মচারী এই সবজি চাষের কাজে  নিয়োজিত রয়েছে। তাদের উৎপাদনকৃত সবজি ওমানের  মানুষের খাদ্য চাহিদার একটি বড় অংশ হিসেবে কাজ করছে বর্তমানে।  একটি দেশের স্বয়ংসম্পূর্ণতা অর্...

বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন আয়োজন করছে সারা বাংলাদেশের অন্ধ হাফেজ দের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪

Image
 বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন আয়োজন করছে সারা বাংলাদেশের অন্ধ হাফেজ দের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪ বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন বরাবরের মত সমাজ ও দেশের জন্য ভিন্নধর্মী চিন্তা ও জনকল্যাণমূলক কাজ করে আসছে, এরই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের অন্ধ হাফেজ দের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪ এর আয়োজন করেছে, অনুষ্ঠিত হবে আগামী ১৫ ই মার্চ জুমাবার সকাল ৮ টা থেকে চট্টগ্রাম নগরীর অক্সিজেন কুয়াইশ সংলগ্ন সড়ক বাদশা কনভেনশন হলে, নিবন্ধন করা যাবে আগামী ৫ ই মার্চ পর্যন্ত, শুধুমাত্র অন্ধ হাফেজ দের জন্য এই প্রতিযোগিতায় বাছাই পর্বের মাধ্যমে চূড়ান্ত পর্বের জন্য প্রতিযোগী নির্ধারিত করা হবে, চূড়ান্ত পর্বে যিনি প্রথম স্থান অধিকার করবে উনার জন্য থাকবে নগদ এক লক্ষ টাকা ও ঈদের উপহার, যিনি দ্বিতীয় হবেন উনার জন্য থাকবে নগদ ৫০ হাজার টাকা ও ঈদের উপহার, যিনি তৃতীয় হবেন উনার জন্য থাকবে নগদ ২৫ হাজার টাকা ও ঈদের উপহার, এতে সকল অংশগ্রহণকারীর জন্য থাকবে নগদ অর্থসহ ঈদের উপহার, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের মাধ্যমে অন্ধ হাফেজদের প্রতিভা ছড়িয়ে পড়ুক সারা বাংলাদেশে সারা পৃথিবীতে, আপনার আসেপাশে কোন অন্ধ হাফেজ থাকলে অনুগ্...

সাফ অনূর্ধ্ব -১৯ নারী দলের খেলোয়াড় কানুন রানী বাহাদুর কে সংবর্ধনা দিয়েছে টিম জিকেএসপি নারায়ণগঞ্জ

Image
  সাফ অনূর্ধ্ব -১৯ নারী দলের খেলোয়াড় কানুন রানী বাহাদুর কে সংবর্ধনা দিয়েছে টিম জিকেএসপি নারায়ণগঞ্জ  স্পোর্টস রিপোর্ট   সদ্য সমাপ্ত সাফ অনূর্ধ্ব ১৯ দলের  খেলোয়াড় কানুন রানী বাহাদুর কে সংবর্ধনা দিয়েছে তার একাডেমি গোদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিকেএসপি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ জেলার গোদনাইলের স্থানীয় নববী চাইনিজ এন্ড রেস্টুরেন্টে আলোচিত সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। গোদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিকেএসপি নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা সাংবাদিক ও ফুটবল কোচ মোহাম্মদ গাজী সেলিম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭১ বাংলাদেশ অনলাইন পোটাল নিউজ এর সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা নবী হোসেন স্বপন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৪,৫,৬ নং ওয়ার্ড এর নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, গোদনাইলের কৃতি সন্তান ৭১ এর বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এর সিনিয়র সহ সভাপতি ও দৈনিক মানব জমিন পত্রিকার জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, সিদ্ধিরগঞ্জ থানার সোনালী অতীতের সভাপতি স...

চিটাগং সিটি একাডেমি স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

Image
চিটাগং সিটি একাডেমি স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন  মহান ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে নগরীর ঐতিহ্য বাহী বিদ্যায়তন চিটাগং সিটি একাডেমি স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।  চিটাগং সিটি একাডেমি'র অধ্যক্ষ জাকের হোসাইন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্টস, বাকলিয়া শাখার ব্যবস্থাপক এম এ সবুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চিটাগং সিটি একাডেমি'র উপদেষ্টা পরিচালনা পর্ষদ সভাপতি লায়ন মোঃ আবু ছালেহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুবিনুল হক, আনিচ ওয়ারেচী। ধর্মীয় শিক্ষক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচনা করা হয়।  বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন স্কুল শিক্ষিকাবৃন্দ। প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ ও বার্ষিক ফলাফলে ১ম, ২য়, ৩য় স্থান ও A+ প্রাপ্তদের শুভেচ্ছা স্মারক...