রক্ত দানের বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজি ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত


দেশের বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজি ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হল চট্টগ্রাম মুসলিম ইনষ্টিটিউট হলে। আজ বিকাল ৪ ঘটিকার সময় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ জালাল উদ্দিন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী,
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিটিজি ব্লাড ব্যাংক এর এডমিন নিশি আকতার
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম এর সিভিল সার্জন ডা: মো: আজিজুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: শাহেদ আহমেদ চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ এর সমাজ সেবা অফিসার অভিজিৎ সাহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মাইনুল হাসান,বাফা ও বিএমএ পরিচালক জনাব খায়রুল আলম সুজন, চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক রোজিনা আক্তার লিপি, ব্রাদার্স এসোসিয়েট এর সভাপতি জনাব মঈনুল কাদের নাবিল।
শুরুতে আগত বিভিন্ন রক্তদানের স্বেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করা হয়।উক্ত শুভেচ্ছা পর্বে ক্লিন বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
সৌজন্য বক্তব্য উপস্থাপন কালে বিভিন্ন সংগঠনের বক্তারা সিটিজি ব্লাড ব্যাংকের সকল স্বেচ্ছাসেবীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।সারা বাংলাদেশের রক্তদাতার এই প্লাট ফরমে নিজেদেরকে সম্পৃক্ত করতে পেরে ধন্য মনে করেন। ভবিষ্যতে ও সিটিজি ব্লাড ব্যাংকের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।সিটিজি ব্লাড ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
আগত অতিথি বৃন্দ বক্তৃতায় তাদের অভিব্যক্তি প্রকাশ করে বলেন চট্ট্রগ্রামের বুকে এমন একটি সংগঠনের প্রতিষ্টা বার্ষিকী তাদেরকে অনুপ্রানিত করেছে। সিটিজি ব্লাড ব্যাংকের কার্য্যক্রমের সাথে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে সকলেই একাত্ততা ঘোষণা করেন। বর্তমানে প্রতিটি মানুষের কাছে রক্তের প্রয়োজনীয়তা তুলে ধরতে এবং রক্তদাতা সংগ্রহ ও রক্তদানে সিটিজি ব্লাড ব্যাংক অনন্য ভূমিকা পালন করছে।

তাই সিটিজি ব্লাড ব্যাংকের মত আরো স্বেচ্ছাসেবী সংগঠন তৈরী করে দেশের সেবায় রক্ত দানে অবদান রাখার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী,ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত