শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে:মাহবুবুল আলম হানিফ

 আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। ৭১ এর রাজাকার আর ৭৫ এর খুনীদের সাথে কোন আপোষ হবেনা। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে নৌকাকে আবার বিজয়ী করতে হবে।  
তিনি শনিবার পটিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাশেদ মনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম,  কেন্দ্রিয় নেতা অসীম কুমার উকিল, দক্ষিণ জেলা অাওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন চৌধুরী, পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, যুবলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাবেক সভাপতি আকম সামশুজ্জামান চৌধুরী প্রমুখ।
মাহবুবুউল আলম হানিফ বলেন, বিএনপি জামায়াত জোট দেশকে পিছিয়ে দিয়েছিল সর্বক্ষেত্রে। সেখান থেকে জননেত্রী শেখ হাসিনা দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন।

পটিয়ার এমপি অালহাজ্ব সামশুল হক চৌধুরী বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে শুধু পটিয়া নয় সারাদেশে বিএনপি জামায়াতের কোন লোক থাকবে না। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রায় ৬ শতাধিক কাউন্সিলর সরাসরি ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন। 

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী,ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন