“ক্লিন বাংলাদেশ“ এর গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত


মঙ্গলবার বিকাল ৩.৩০ মিনিটে নগরীর জি ই সি কোয়ান্টাম ফাউন্ডেশনে পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশের লক্ষ্যে গঠিত ক্লিন বাংলাদেশ সংগঠনের এক গোল টেবিল বৈঠক অনুষ্টিত হয়।

উক্ত বৈঠকের সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মো: আবু ছালেহ্ সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শওকত হোসেন জনি।


এতে চট্টগ্রাম মহানগরীর ৪১ টি ওয়ার্ড নিয়ে গঠিত টিমের টিম লিডার বৃন্দ, প্লানিং টিম, মনিটরিং টিম ও প্রচারণা টিমের লিডার গণ উপস্থিত ছিলেন। সকল টিমকে মোটিভেট এর বক্তব্যে শওকত হোসেন জনি বলেন প্রাথমিক ভাবে ৩ টি ওয়ার্ডের মাধ্যমে ক্লিন বাংলাদেশ কাজ শুরু করবে মহানগরী উত্তর, দক্ষিণ ও মধ্যম ভাগ এ ।

তারই লক্ষ্যে সকল টিমের আন্তরিক সহযোগীতায় প্রতিটি কর্মসূচী সফল করার জন্য সর্বাত্বক সহযোগীতা কামনা করা হয়। বিজয়ের এই মাসে “ক্লিন বাংলাদেশ“ এর শুভ উদ্বোধন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়। সভাপতির বক্তব্যে লায়ন মো: আবু ছালেহ্ বলেন এই সংগঠন আমরা সকলে মিলেই গঠিত। এখানে কেউ বড় কেউ ছোট নেই। 

সাবই সমান ভাবে কাজ করে যাব পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে।আমাদের আগামী প্রজন্ম যেন একটি সুন্দর সমাজ, নগরী তথা দেশ উপহার পেতে পারে সেই উদ্দেশ্যে কাজ করে যাব আমরা। এই সংগঠনের সকলে ভলান্টিয়ার তাই আমাদের কাজ হল সেবক হিসেবে কাজ করে যাওয়া।আমরা যেন প্রত্যেকে নিজেদের দায়ীত্ব পালন করি দেশের প্রতি সম্মান রেখে। সভায় সকল টিম এর প্রতিনিধি গণ তাদের মতামত ব্যাক্ত ও পরামর্ম দান করেন।

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী,ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন