জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন


ঢাকা: মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার সকাল ৬টা ৩৫ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর।
এরপর জাতীয় সংসদের পক্ষ থেকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শ্রদ্ধা জানান।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার পর শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।

Comments

Popular posts from this blog

ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী,ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত

পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

প্রয়াস এর বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়