সুর্বণা নদী’র খুনীদের বিচারের দাবিতে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের কলম বিরতির হুমকি

চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে আনন্দ টিভি‘র পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদী’র খুনীদের বিচারের দাবিতে অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তরা বলেন- সময়ের সাহসী সন্তান নারী সাংবাদিক সুবর্ণা আক্তার নদীকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে পরিকল্পিতভাবে বাসার সামনেই কোপানো হয়। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।

গত ২৮ আগস্ট সংঘটিত ঘটনায় মামলার আসামী নদীর সাবেক শ্বশুর গ্রেফতার হলেও অজানা কারণে সাবেক স্বামী রাজীব হোসেন আজও গ্রেফতার হননি। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি সাবেক স্বামীকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় বৃহত্তর চট্টগ্রামের সাংবাদিক সমাজ ৩ দিন কলম বিরতি পালনে বাধ্য হবে বলে হুমকি দেন বক্তারা।

চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড় চত্বরে আজ ৬ সেপ্টেম্বর ২০১৮,  বৃহস্পতিবার বিকাল ৫টায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ পুলিশের সাবেক এডিশনাল এস.পি ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের একমাত্র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম চৌধুরী।

সংগঠনের সহ-সম্পাদক আলহাজ মোঃ ফিরোজের পরিচালনায় আরো বক্তব্য রাখেন- ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, বিজয়' ৭১ এর সাধারণ সম্পাদক লায়ন ডা. আর কে রুবেল, দৈনিক গিরিদর্পণের ভ্রাম্যমাণ প্রতিনিধি সি আর বিধান বড়ুয়া, সংগঠনের সহ-সভাপতি সাইদুল হাসান মিঠু, মহিউদ্দিন ওসমানী, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডা. জামাল উদ্দিন, অনলাইন প্রেস ক্লাবের উপ-দপ্তর সম্পাদক আবু ছালেহ, অনলাইন বি কে টিভি’র চেয়ারম্যান গোলাম মোস্তফা তালুকদার,  একাত্তর বাংলাদেশ সম্পাদক শেখ সেলিম, আনন্দ টিভি’র প্রতিনিধি জাকির হোসেন, অনলাইন প্রেস ক্লাবের সদস্য তরুণ বিশ্বাস অরুন, শিপক কুমার নন্দী, সালমান বিন ফারুক, ওয়াহেদ হাসান, সীতাকুন্ড ছাত্রলীগ নেতা নাহিদুল আলম রুমি প্রমুখ।

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী,ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত