হাতীবান্ধা প্রেসক্লাবের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আসাদ হোসেন রিফাত : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রেসক্লাব হাতীবান্ধার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রোববার (০৯ সেপ্টেম্বর) সকালে হাতীবান্ধা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী আলতাফ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) শহীদ সোহরাওয়ার্দী, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, উপজেলা মহিলা ভাইস্ চেয়ারম্যান মাকতুফা ওয়াশিম বেলী, উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার, প্রেসক্লাব সম্পাদক নূরল হক, সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, সাবেক চেয়ারম্যান এমজি মোস্তফা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের লালমনিরহাট জেলার কমিটির সম্পাদক আসাদুজ্জামান সাজু, হাতীবান্ধা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু প্রমুখ।

Comments

Popular posts from this blog

ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী,ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত

পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

প্রয়াস এর বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়