সরকারের সমালোচক আড়াই হাজার সৌদি নাগরিক কারাগারে

সৌদি শাসক সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বর্তমান শাসনবিরোধী প্রায় আড়াই হাজার সৌদি নাগরিককে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে মুসলিম পন্ডিত, বুদ্ধিজীবী ও সাংবাদিক রয়েছে। সৌদি আরবের মানবাধিকার সংগঠন প্যারিজনার্স অব কনসান্স টুইটারে তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে এ তথ্য প্রকাশ করেছে। এমনটি জানিয়েছে প্রেস টিভি।
প্যারিজনার্সের দাবি অনুযায়ী, বর্তমান যুবরাজ সালমানের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। এ অভিযানে মূলত সরকারের সমালোচনাকারী হিসেবে পরিচিতি ২ হাজার ৬১৩ জনকে আটক করে বিভিন্ন কারাগার ও ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

Comments

Popular posts from this blog

ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী,ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত

পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

প্রয়াস এর বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়