চট্টগ্রামের কৃতি সন্তান, বাংলা ব্যান্ড সংগীতের বিস্ময় পুরুষ আইয়ুব বাচ্চু আর নেই

চট্টগ্রামের কৃতি সন্তান, বাংলা ব্যান্ড সংগীতের এক বিস্ময় পুরুষ আইয়ুব বাচ্চু আর নেই । বৃহস্পতিবার রাত ১০টায় স্কয়ার হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তারঁ মৃত্যুতে দেশ বার্তা পরিবার শোকাহত।
যার গীটারের সুরে জাদু উঠতো। আইয়ুব বাচ্চুর হাত ধরে এ দেশীয় ব্যান্ড সংগীত অনন্য মাত্রা পেয়েছে। সেই আশির দশক থেকে আজ অবধি গানের সুরে ও কথায় তিনি মন জয় করে নিয়েছেন বাঙালি হৃদয়। জনপ্রিয় হয়ে উঠেন দেশে বিদেশে। ‘ফেরারি মন’, ‘চলো বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘হকার’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’,‘বাংলাদেশ’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি।

Comments

Popular posts from this blog

ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী,ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত

পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

প্রয়াস এর বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়