অনলাইন দৈনিক ডোনেট বাংলাদেশ ডটকমের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত


সব খবর সবার আগে শ্লোগানে অঙ্গীকারবদ্ধ অনলাইন  দৈনিক ডোনেট বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে বক্তারা সংবাদকর্মীদের নীতি ও নৈতিকতার প্রশ্নে আরো যত্নশীল হওয়ার আহ্বান জানান।

আজ ৯ নভেম্বর ২০১৮, শুক্রবার বিকাল ৪টায় চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব (কদম মোবারক এতিমখানা মার্কেট ৫ম তলা, ৪০ মোমিন রোড, কোতোয়ালী, চট্টগ্রাম) মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন- দৈনিক ডোনেট বাংলাদেশের খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রতিনিধি প্রধান শিক্ষক এ বি এম গোলাম নূর।

উক্ত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- কবি আবদুল হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কবি জাহাঙ্গীর আলম চৌধুরী।

প্রতিনিধি সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন- অনলাইন দৈনিক ডোনেট বাংলাদেশের সহকারী সম্পাদক মো:  মহিউদ্দিন ওসমানী।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশের পি আই নুরুল আবছার, দৈনিক যায়যায়কালের স্টাফ রিপোর্টার সুদীপ দেবনাথ রিমন, এমএসকেনিউজ টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাশেমী।

উপস্থিত ছিলেন- অনলাইন আমার বাংলা টিভি'র সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি কামাল হোসেন, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আবু ছালেহ, নাগরিক নিউজ ডটকম সম্পাদক আ ন ম সানাউল্লাহ, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক হোসেন মিন্টু, সদস্য শিপক কুমার নন্দী, ডোনেট বাংলাদেশের বিভাগীয় প্রতিনিধি কুতুব উদ্দিন রাজু, ফেনী জেলা প্রতিনিধি মাওলানা আবদুল মন্নান, চুয়েট প্রতিনিধি শহীদুল্লাহ কায়ছার, লোহাগাড়া প্রতিনিধি সাখাওয়াত হোছাইন, মিরশরাই প্রতিনিধি এম জাবের হোসাইন, হাটহাজারী প্রতিনিধি খোরশেদ আলম, সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ সুমন প্রমুখ।

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী,ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন