চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব- এর উদ্যোগে সাংবাদিক আমানুল্লাহ কবীরের শোকসভা অনুষ্ঠিত

মুকতাদের আজাদ খানঃ ১৯ জানুয়ারী
দেশ বরেণ্য প্রবীন সাংবাদিক আমানুল্লাহ কবীরকে শোক ও শ্রদ্ধায় স্মরণ করলো চট্টগ্রাম অঞ্চলে কর্মরত প্রিন্ট ও অনলাইনে কর্মরত সংবাদকর্মীবৃন্দ। সদ্য প্রয়াত দেশের প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীরের শোকসভা আজ ১৯ জানুয়ারী ২০১৯ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কদম মোবরক এতিমখানা মার্কেটস্থ চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়।
সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল ও ওর্য়াল্ড প্রেস কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য মঈনুদ্দীন কাদেরী শওকত বলেন, আমানুল্লাহ কবীর ছিলেন সাংবাদিকদের অধিকার আদায়ের সর্বদা জাগ্রত, পেশাদার সাংবাদিক, সাহসী, স্পষ্টবাদী, নীতিবান সাংবাদিক। গণমানুষের সাথে এদেশের সাংবাদিক সমাজের সম্পর্ক উন্নয়নে যেসব নির্ভীক সাংবাদিক ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে আমানুল্লাহ কবীর অন্যতম। তিনি কারো প্রলোভনে প্রলুব্ধ হননি, কারো রক্ত চক্ষুকে ভয় করেননি। তিনি সমাজের অবিচার অত্যাচার জুলূম নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
সাপ্তাহিক চট্টবাণী’র নির্বাহী সম্পাদক ও চকবাজার সম্পাদক এস.ডি জীবনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন, দৈনিক গিরিদর্পনের সি.আর বিধান বড়ুয়া, দেশ-বিদেশ টুয়েন্টিফোর ডট কম সম্পাদক কাজী জিয়া উদ্দীন সোহেল, কবি জসিম উদ্দিন গোল্ড মেডেল বৃত্তির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ রতন দাশ গুপ্ত, দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি কামাল হোসেন, সাপ্তাহিক ক্রাইম ডায়রীর চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসেন মিন্টু, দৈনিক রুপালী’র তরুণ বিশ্বাস অরুন, দৈনিক একুশের বাণী’র সালেহ উদ্দীন, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি শিব্বির আহম্মদ ওসমান, দৈনিক প্রাণের বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওসমান গনি, দৈনিক চট্টগ্রামের পাতা’র ভূজপুর প্রতিনিধি জাহেদুল আলম, সাপ্তাহিক মানব সময় সম্পাদক মোসলেহ উদ্দীন বাহার, অভিযাত্রী সম্পাদক সোহেল হোসাইন, সাপ্তাহিক চাঁটগার খবরের সহ-সম্পাদক মো: সুমন, দৈনিক একাত্তর বাংলাদেশের শেখ সেলিম, প্রজন্ম একাত্তর নিউজ ডটকম সম্পাদক তোহিদ আকবর, দৈনিক আমার বাংলা টুয়েন্টিফোর ডটকম সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সিটিজি টাইমস ডটকমের স্টাফ রিপোর্টার আব্দুল কাইয়ুম প্রমুখ।

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী,ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত