এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে আন্তর্জাতিক নিয়মে ক্যারম প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত।

ওসমান সরওয়ারঃবাংলাদেশ ক্যারম ফেডারেশনের উদ্যোগে এশিয়ান আবাসিক স্কুল  অ্যান্ড কলেজে আন্তর্জাতিক নিয়মে ক্যারম প্রশিক্ষণ ও প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় প্রথম হয়েছে ৮ম শ্রেণির ইমন দে, ২য় হয়েছে  মুরাদ হোছেন ও ৩য় হয়েছে ১০ম শ্রেণির সুদিপ্ত সেন। এসময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক  আশরাফ আহমেদ লিয়ন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ক্যারম ফেডারেশনের সাধারণ চেয়ারম্যান শাহাদাত হোসেন  , বাংলাদেশ জাতীয় ক্যারম দলের খেলোয়াড়  সালাহ উদ্দীন কাইসার, স্টাফ ও আম্পায়ার মোঃ হাসান আলী, ক্রীড়া সাংবাদিক এম এ রাশেদ ও এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার প্রমূখ। অতিথিরা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন এবং প্রধান অতিথি আশাবাদ ব্যাক্ত করে বলেন ছাত্র-ছাত্রীকে প্রশিক্ষণের মাধ্যমে ভালো ক্যারম খেলোয়াড়  হিসেবে গড়ে তোলা  হবে। আজ যারা বিজয় হয়েছে তাদেরকে চট্টগ্রাম ও ঢাকার উল্লেখযোগ্য ক্যারম টুর্নামেন্টে অংশ গ্রহণ করার সুযোগ দেওয়া হবে  ।

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী,ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত