জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় রুসলান ও লুদমিলার সাফল্য

নিউজ ডেস্কঃ
জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে এবারো কৃতিত্ব দেখিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার খেলোয়াড়রা।

গত ২৮ ও ২৯ জুন ঢাকার শহীদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত 'জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ-২০১৮ ও ১৯'-এর আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলার কিক বক্সিং টিমের ৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় সারা দেশের খেলোয়াড়রা অংশগ্রহণ করলেও সেখানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কিক বক্সিং খেলোয়াড়রা প্রতিযোগিতায় সফল্যময় কৃতিত্ব রেখেছে।

এবারের আয়োজনে গতবারের ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার খেলোয়াড়রা ২টি গোল্ড, ১টি সিলভার ও ৫টি ব্রোঞ্জ পদক অর্জন করে।

গোল্ড পদক পেয়েছে রুসলান রিয়াসাতাল আমিন ও লুদমিলা আরিশা আমিন।।

সিলভার পদক পেয়েছে রাশমিনা হোসাইন এবং ব্রোঞ্জ [এয়েছে মোহাম্মাদ জাফরুল ইসলাম, মাহমুদুল করিম, খালেদ সাইফুল্লাহ, মাহমুদ হাসান মানিক ও সাব্বির আহম্মেদ রাহুল।।
.

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী,ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত