শিশুতোষ ছড়া ✍️ এম এ ছালেহ্

 


শিশুতোষ ছড়া

✍️ এম এ ছালেহ্ 


ওদের এখন মন ভাল নেই 

নেইতো মনে খুশি,

পাঠশালাতে যায়না বলে

দুঃখ রাখে পুষি। 


ঘরের কোণে কাটছে সময়

মোবাইল কিংবা ট্যাবে,

আবার কবে আসবে সেদিন

বন্ধু ফিরে পাবে। 


একঘেয়েমি এমন জীবন

ভাল লাগেনা আর,

খোকা খুকু অলস হয়ে

করছে যে দিন পার। 


সবকিছু হোক আগের মত

বিদ্যালয় যাক খুলে,

করোনা যাক বিদায় নিয়ে

পৃথিবী হাসুক ফুলে।

Comments

Popular posts from this blog

ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী,ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত

পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

প্রয়াস এর বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়