চন্দনাইশ উপজেলা প্রশাসন ও চন্দনাইশ আওয়ামীলীগের যৌথ উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা


চন্দনাইশ উপজেলা প্রশাসন ও চন্দনাইশ  আওয়ামীলীগের যৌথ উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা

আবু ইউসুফ মামুন, চন্দনাইশ প্রতিনিধিঃ

অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী চন্দনাইশের সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে ৩০ অক্টোবর শনিবার চন্দনাইশের গাছবাড়ীয়া খাঁনহাট ওয়ান আজিজ শপিং কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হলো সর্বসাধারণের উপস্থিতিতে সম্প্রীতি সমাবেশ।চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে ও মাহবুবুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৪ সংসদীয় আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  নজরুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুর জব্বার চৌধুরী,মাহবুবা জেরিন উপজেলা ভূমি কর্মকর্তা, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন সরকার,  মাহবুবুল আলম খোকা, মেয়র চন্দনাইশ পৌরসভা, জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সভাপতি চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ, আবু আহমদ জুনু সাধারণ সম্পাদক চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ, মাওলানা সোলেমান ফারুকী, ভাইস চেয়ারম্যান চন্দনাইশ উপজেলা  এছাড়া আরো উপস্থিত ছিলেন  আগামী ইউনিয়ন  পরিষদ নির্বাচনের সম্বব চেয়ারম্যান প্রার্থীরা। 

সমাবেশ শেষে শান্তির শোভাযাত্রা গাছবাড়ীয়া  কলেজ গেইট প্রদক্ষিণ করে খাঁটহাট এসে সমাপ্তি ঘোষনা করা হয়।

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী,ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন