চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬
চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬ চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ২৩ জানুয়ারি সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মাদার তেরেসা অ্যাওয়ার্ড– ২০২৬। মাদার তেরেসা ফাউন্ডেশের আয়োজনে ও বাংলাদেশ গ্রিন লিফ কালচারাল ফোরাম এর ব্যবস্থাপনায় আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানটি ছিল মানবিকতা, সমাজসেবা ও গুণীজনদের অবদানের স্বীকৃতিতে ভরপুর। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেত্রী রেনু রোজিনা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ চট্টগ্রামের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। মাদার তেরেসা ফাউন্ডেশন এর প্রধান পরিচালক লায়ন মতিউর রহমান সৌরভের সার্বিক পরিচালনায় ও কো-অর্ডিনেটর তসলিম হাসান হৃদয় ও যারিন সূবা'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদার তেরেসা ফাউন্ডেশন এর পরিচালক এস এম সাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী, দি পিপলস্ ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর, আমাদের আলোকিত সমাজের চেয়ারম্যান এ আর কামরুল ইসলাম, পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাই...