শীতবস্ত্র বিতরণকালে সিডিএ’র বোর্ড মেম্বার প্রকৌশলী মনজারে খোরশেদ আলম শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস


শীতবস্ত্র বিতরণকালে সিডিএ’র বোর্ড মেম্বার প্রকৌশলী মনজারে খোরশেদ আলম

শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস


সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে গত ১০ জানুয়ারী শনিবার সমাজের অসহায় শীতার্ত মানুষের মাঝে নগরের একটি স্কুল এন্ড কলেজের মাঠে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়। প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র বোর্ড মেম্বার প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। “শীতার্ত মানুষের আস্থর ঠিকানা প্রয়াস” এই ¯েøাগানকে সামনে রেখে মাসব্যাপী শীতবস্ত্র বিতরনের উদ্বোধন করেন লায়ন্স জেলার সাবেক গভর্ণর লায়ন এস,এম, শামসুদ্দিন এমজেএফ। প্রয়াসের সিনিয়র সহ-সভাপতি সুভাষ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলীর নির্বাহী পরিচালক হুমায়ুন কবির, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশের সেন্ট্রাল মেম্বার প্রকৌশলী মোমিনুল হক, সালামত জাহান ফাউন্ডেশনের নির্বাহী প্রধান মো: মোহছেন আলী মহসিন, প্রয়াসের প্রধান পরিচালক মহসীন উল কাদের, পরিচালক চৌধুরী সাহাদাত হোসেন, গ্রীণল্যান্ড সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিউল কাদের, চট্টগ্রামের জনপ্রিয় সংগীত শিল্পী আসাদুর রহমান। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জাহেদুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক খান আসিফ, সহ-সাধারণ সম্পাদক মো: শাহাজাহান, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: সাহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো: মাহির আসেফ বাবু, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ রাজীব, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মিনহাজুল হক মিনার, মহিলা সম্পাদিকা নুসরাত জাহান, আপ্যায়ন সম্পাদক খোরশেদ আলম, মিডিয়া সম্পাদক জামাল হোসেন জনি, কার্যকরী সদস্য মিসবাউল আলম সানি, তাওসিফ তাসওয়ার হোসেন, ওয়াজিহা রুহানা চৌধুরী, সাদিকুল ইসলাম, হাসান ইহলান চৌধুরী, অফিস সম্পাদক মোসলেম উদ্দিন ও সহ অফিস সম্পাদক মো: সাইফুল। প্রধান অতিথি বলেন শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস। প্রয়াস ১৭ বৎসরে ধরে প্রতি মাসে অন্যান্য সেবার সাথে সারা শীত জুড়ে শীতবস্ত্র বিতরন করে থাকে। তাই প্রয়াস পরিবারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী,ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন