শেষ হলো প্রত্যয়ের দুই দিন ব্যাপী চিত্র প্রদর্শনী

 


শেষ হলো প্রত্যয়ের দুই দিন ব্যাপী চিত্র প্রদর্শনী 



প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির আয়োজিত দুই দিন ব্যাপী বার্ষিক চিত্র প্রদর্শনী আজ সনদপত্র বিতরণের মাধ্যমে শেষ হয়েছে। গতকাল শুক্রবার সকালে শুরু হওয়া চিত্র প্রদর্শনী আজ শনিবার বিকাল ৪টায় শেষ হয়। প্রত্যয়ের চিত্রাঙ্কন বিভাগের শিক্ষার্থীদের আঁকা ৫০ টি চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পায়। শুক্রবার প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নিজস্ব মিলনায়তনে এ চিত্র প্রদর্শনী শুরু হয়।

প্রত্যয়ের নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি'র সভাপতিত্বে ও সিনিয়র সদস্য  নীহারিকা পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ এর সিনিয়র শিক্ষক ও সঙ্গীত শিল্পী মনজুর আহম্মেদ, চারু রং এর প্রতিষ্ঠাতা চিত্র শিল্পী হামেদ হাসান, কেলিশহর আর্ট স্কুল এর পরিচালক চিত্র শিল্পী সুমন দে, কুসুমপুরা স্কুল এন্ড কলেজ এর প্রভাষক মোহাম্মদ এরশাদ হোসাইন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা প্রকাশ দে, বেস্ট বাংলা ট্যুরস এন্ড ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক এপেক্সিয়ান আবদুর রহিম, কুসুম কলি আর্ট স্কুলের পরিচালক চিত্রশিল্পী রাজন দে, ছবিঘর আর্ট স্কুলের পরিচালক ফাহিদুর রহমান ফয়সাল, নৃত্য শিল্পী ও প্রশিক্ষক হৈমন্তী দে, প্রত্যয়ের চিত্রাঙ্কন বিভাগের প্রশিক্ষক জয় শীল, অনম দে, জয়া চৌধুরী ও দেবজিৎ পাল।


একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, প্রত্যয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে প্রাধান্য দিয়ে এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। যাতে শিক্ষার্থীরা উৎসাহিত হয়ে শিল্পের এই অংশকে নিয়মিত ধারণ করতে পারে। এই প্রদর্শনীতে জলরঙ, পেন্সিল, পেস্ট্যালসহ বিভিন্ন মাধ্যমে আঁকা ২৫ জন্য শিক্ষার্থীর ৫০ টি শিল্পকর্ম স্থান পেয়েছে।


বক্তারা বলেন, শিল্পচর্চার মৌলিক বিষয়গুলোকে শিল্পীরা সুন্দর ও নান্দনিকভাবে বিভিন্ন চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরেছেন। শিল্পচর্চায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এই প্রদর্শনী কার্যকর ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। পরে অতিথিরা শিক্ষার্থীদের সনদ পত্র বিতরণ করেন।

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

প্রয়াস এর বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়