রিহ্যাব সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী

 


রিহ্যাব সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী



বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব)-এর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইস্ট ডেল্টা হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম আবদুল গাফ্ফার মিয়াজী। তিনি বর্তমানে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২হিসেবে দায়িত্ব পালন করছেন।


রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক নবগঠিত এ কমিটির অনুমোদন প্রদান করেন।


রিহ্যাব সূত্রে জানা যায়, সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি সদস্য ডেভেলপারদের কল্যাণ নিশ্চিতকরণ, কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতামূলক (CSR) কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও নেটওয়ার্কিং জোরদার, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক অনুষ্ঠানের আয়োজন, সদস্যদের মেধাবী সন্তানদের জন্য বৃত্তি প্রদান এবং জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে কমিটি সক্রিয়ভাবে কাজ করবে।


কমিটির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) মো. মঈনুল হক এবং অর্কিড প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ এম. এ. বাতেন চৌধুরী।


কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন কুশলী নির্মাতা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিক আহমেদ, আইভরি বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, উত্তরা আবাসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোশাররফ হোসাইন, পিনাকী হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল ইসলাম, আরিয়ান ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিরুজ্জামান ভূঁইয়া, ক্লাইম্যাক্স হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাজাহান আলম, জেনালে হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. বরকত উল্লাহ এবং নীল দিগন্ত রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. ইকবাল হোসেন।


নবনির্বাচিত চেয়ারম্যান এ এস এম আবদুল গাফ্ফার মিয়াজী বলেন, “রিহ্যাব সদস্যদের কল্যাণ নিশ্চিত করা, আবাসন খাতের সামাজিক দায়বদ্ধতা আরও শক্তিশালী করা এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে গতিশীল করাই এই কমিটির মূল লক্ষ্য। সদস্যদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং মানবিক কর্মকাণ্ড সম্প্রসারণে আমরা সম্মিলিতভাবে কাজ করব। সকলের সহযোগিতায় সোশ্যাল ওয়েলফেয়ার কমিটিকে রিহ্যাবের অন্যতম কার্যকর কমিটিতে পরিণত করার প্রত্যাশা রাখি।”


রিহ্যাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি আবাসন খাতের সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি, মানবিক উদ্যোগ বাস্তবায়ন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে ইতিবাচক অবদান রাখবে।

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী,ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত

পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন