Posts

দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম

Image
  দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম আরব আমিরাত প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদান কার্যক্রমকে আরও সহজ, আধুনিক ও দ্রুত করতে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘ইন্টিগ্রেটেড কিউ সিরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম’।  আধুনিক এই ডিজিটাল প্রযুক্তির কল্যাণে কনস্যুলেটের সেবা গ্রহণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পুরোনো ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন সাধারণ প্রবাসীরা। ​বুধবার সকালে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মো: রাশেদুজ্জামান ফিতা কেটে নতুন এই ব্যবস্থাপনা ও আধুনিক সেবার শুভ উদ্বোধন করেন। একসময় কনস্যুলেটে সেবা নিতে এসে প্রবাসীদের উপচে পড়া ভিড় কিংবা মধ্যপ্রাচ্যের তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার দিন এবার শেষ হতে চলেছে। কনস্যুলেট সেবা আরও আধুনিক ও সুশৃঙ্খল করতে চালু হওয়া এই সিস্টেমে। সেবা নিতে আসা প্রবাসীরা প্রবেশ গেটে পৌঁছানো মাত্রই দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা তাদের কাঙ্ক্ষিত সেবার ধরন অনুযায়ী একটি ডিজিটালি জেনারেটেড টোকেন নম্বর দিয়ে দিচ্ছেন। টোকেন নম্বর নিয়ে সেব...

রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রালের ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠিত

Image
  রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রালের ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠিত আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রাল-এর ২০২৬-২৭ রোটারি বর্ষের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। গত (২৬ জুন ২০২৬) অনুষ্ঠিত ক্লাবের এক সভায় জুনাইদ হোছাইন-কে সভাপতি এবং মোজাহিদুল ইসলাম মীর-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ আগামী ১ জুলাই ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে এবং ২০২৬-২৭ রোটারি বর্ষে ক্লাবের সকল সাংগঠনিক, সেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে। নবনির্বাচিত সভাপতি জুনাইদ হোছাইন বলেন, "রোটার‍্যাক্টের মূল আদর্শ সেবা, নেতৃত্ব ও বন্ধুত্বের চেতনাকে ধারণ করে আমরা সমাজের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে চাই। সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে ক্লাবকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।" অপরদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মীর বলেন, "তরুণদের দক্ষতা উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং মানবিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে নতুন পরিষদ বিভিন্ন সময়োপযোগী উদ্যোগ...

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সাবেক কর্মকর্তা মরহুম আমিন শরীফ বাড়ী রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন

Image
  বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সাবেক কর্মকর্তা মরহুম আমিন শরীফ বাড়ী রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ১ নং ওয়ার্ডে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সাবেক কর্মকর্তা মরহুম আমিন শরীফ বাড়ী রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা মোঃ ইসহাক সওদাগর, যুবদল নেতা তৈয়ব খান, অত্র ওয়ার্ডের কৃতি সন্তান সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ইউসুফ তালুকদার ও রফিকুল ইসলাম প্রমুখ। অত্র গ্রামীণ সড়কের উন্নয়নের জন্য এলাকার জনসাধারণ আলহাজ্ব মোহাম্মদ এনামুল হক এমপি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য মরহুম আমিন শরীফ সরকারি চাকরি হতে অবসরের পর  নিজে গাড়ি (ট্রাক) কিনে একজন কোম্পানী হিসেবে পরিচিত হন।

রিহ্যাব সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী

Image
  রিহ্যাব সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব)-এর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইস্ট ডেল্টা হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম আবদুল গাফ্ফার মিয়াজী। তিনি বর্তমানে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২হিসেবে দায়িত্ব পালন করছেন। রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক নবগঠিত এ কমিটির অনুমোদন প্রদান করেন। রিহ্যাব সূত্রে জানা যায়, সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি সদস্য ডেভেলপারদের কল্যাণ নিশ্চিতকরণ, কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতামূলক (CSR) কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও নেটওয়ার্কিং জোরদার, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক অনুষ্ঠানের আয়োজন, সদস্যদের মেধাবী সন্তানদের জন্য বৃত্তি প্রদান এবং জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে কমিটি সক্রিয়ভাবে কাজ করবে। কমিটির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক...

‘বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন ইউএই’-এর আত্মপ্রকাশ; ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, সরকারের কাছে বিনিয়োগ প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত

Image
 ‘বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন ইউএই’-এর আত্মপ্রকাশ; ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, সরকারের কাছে বিনিয়োগ প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিজস্ব প্রতিবেদক, দুবাই: সংযুক্ত আরব আমিরাতে ২০২৫–২৬ সেশনের নির্বাচিত কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন (সিআইপি) সম্মানপ্রাপ্ত ব্যবসায়ীরা দুবাইতে একটি বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠা এবং বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে যৌথ বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছেন। এ লক্ষ্য বাস্তবায়নে তারা ‘বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন ইউএই’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়েছেন। গতকাল রাতে দুবাইয়ের একটি অভিজাত রেস্তোরাঁয় সিআইপি ও এবিবিএ (ABBA) বাংলাদেশের বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সর্বসম্মতিক্রমে সিআইপি মোহাম্মদ রুবেল হোসেনকে আহ্বায়ক এবং সিআইপি মোহাম্মদ সেলিম উদ্দিনকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটিএন বাংলার সাবেক এডিটর ও দুনিয়ার গল্প-এর সম্পাদক কেরামতউল্লাহ বিপ্লব, নজরুল ইসলাম সি...

বোয়ালখালী মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন " মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) একজন বিনয়ী ও নম্র মানুষ ছিলেন "

Image
বোয়ালখালী মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন  অনুষ্ঠানে বক্তারা বলেন  " মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) একজন বিনয়ী ও নম্র মানুষ ছিলেন " মানুষ তাঁর কর্মেই বেঁচে থাকে পৃথিবীতে ,ফয়েজ আহমদের  দুনিয়াবী জগতে চলার পথ মসৃন ছিলো না। অভাব অনটন সহ শত বাঁধা বিপত্তির মাঝে  দিন কাটতো ,তিনি কখনো নীতি আর্দশ থেকে সরে যায়নি।একজন বিনয়ী নম্র মানুষ ছিলেন আল্লাহ সন্তুষ্টির জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময়টুকু ব্যয় করেছেন। গত ১৯ জুন বোয়ালখালী মাওলানা ফয়েজ আহমদ জামে মসজিদ সংলগ্নে আতিকুর রহমান আতিকের সম্পাদনায় মাওলানা ফয়েজ আহমদ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আবু সৈয়দ মাষ্টারের সভাপতিত্বে মাওলানা নাছির উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।   এতে উদ্বোধক ছিলেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদীস মুফতি অছিয়র রহমান আলকাদেরী,  উপস্থিত ছিলেন ,চট্টগ্রাম কোতায়ালী জোনের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান।  হাজী আলম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠিতা হাজী মোঃ জানে আলম,রফিকুল উলুম দাখিখ মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব রফিক আহমদ সওদাগর, হাজী আনোয়ারুল আলম...

পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা

Image
  পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার স্বনামধন্য শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার বিশেষায়িত প্রতিষ্ঠান প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ বছরপূর্তি অনুষ্ঠান গতকাল ১৯ জুন শুক্রবার সন্ধ্যা ৬টায় পটিয়ায়্র কর্ণফুলী কমিউনিটি সেন্টারে  অনুষ্ঠিত হয়। “এসো স্বপ্ন দেখাই, আলো ছড়াই, একসাথে” স্লোগান নিয়ে ১৬ বছর পূর্তির আয়োজনের মধ্যে ছিল কথামালা ও শুভেচ্ছা জ্ঞাপন, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্টান। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির সিনিয়র সদস্য নীহারিকা পাল এর  সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়ার সংসদ সদস্য এনামুল হক। অনুষ্ঠান উদ্বোধন করেন একুশে পদক জয়ী বংশীবাদক ক্যাপ্টেন উস্তাদ আজিজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।  প্রধান অতিথি এনামুল হক বলেন, পটিয়া শিক্ষা, সংস্কৃতি,  ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক। পটিয়ার রয়েছে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির অনন্য ইতিহাস। আর সে ইতিহাসের ধারাবাহিকতায় পটিয়াতে প্রত্য...

ফ্যান বিতরন অনুষ্ঠানে ডা: এ টি এম রেজাউল করিম প্রয়াস সুবিধাবঞ্চিত মানুষের আস্তার ঠিকানা

Image
ফ্যান বিতরন অনুষ্ঠানে ডা: এ টি এম রেজাউল করিম  প্রয়াস সুবিধাবঞ্চিত মানুষের আস্তার ঠিকানা   সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে গত ১৯ জুন, শুক্রবার বিকালে নগরের বিভিন্ন স্থানে সমাজের সুবিধা বঞ্চিত ও নিম্নআয় পরিবারের মাঝে ফ্যান বিতরণ করা হয়| প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রয়াস শুভকাঙ্খি ডা: এ টি এম রেজাউল করিম| “প্রয়াস সুবিধাবঞ্চিত মানুষের আস্তার ঠিকানা” এই স্লোগানকে সামনে রেখে ফ্যান বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ’র) বোর্ড মে¤^ার প্রকৌশলী মনজারে খোরশেদ আলম| সংগঠনের সভাপতি সুভাষ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দি সিনিয়র সিটিজেন সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী, লায়ন্স জেলার সিনিয়র গভর্ণর এডভাইজার লায়ন সন্তোষ কুমার নন্দী এমজেএফ, চট্টগ্রাম ওমেন চে¤^ার অব কমার্স ইন্ড্রাস্টির পরিচালক নুর আকতার জাহান, মিয়া বিবির প্রতিষ্ঠাতা ও সফল উদ্যোক্তা সুলতানা নুরজাহান রোজী, ইনার হুইল ক্লাব অব সী-কুইন বোর্ড মে¤^ার আয়েশা প...

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

Image
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন আজ ১২ জুন, শুক্রবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এক উৎসবমুখর ও গৌরবময় পরিবেশে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নবগঠিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর দুই ধাপে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় সভাপতি জনাব জাফর ইকবাল। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব আবছার উদ্দিন অলি।  উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে আলোকিত করেছেন প্রফেসর ইফতেখার মনির (রেজিস্ট্রার, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়) ও ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান। এছাড়াও অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি শাহ ফাইজুল কাবির বদরী এবং গীতা পাঠ করেন বিভূতিশীল। মানবাধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নে এই নতুন কমিটি এক অনন্য ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সকলের। নতুন কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

ইউনাইটেড প্রেস ক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটি অনুমোদন

Image
ইউনাইটেড প্রেস ক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটি অনুমোদন। সাংবাদিকদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়। ইউনাইটেড প্রেস ক্লাব চট্টগ্রাম’র নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি শিব্বির আহমেদ ওসমান এবং সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত কাগজপত্র তুলে দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় মাসুদুর রহমান দিপু। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের প্রত্যাশার পর সকলের আন্তরিক সহযোগিতা, মতামত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি কার্যকরী ও শক্তিশালী কমিটি গঠন সম্ভব হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি চট্টগ্রামের সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেন্দ্রীয় চেয়ারম্যান মাসুদুর রহমান দিপু বলেন, “সাংবাদিক সমাজের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। ইউনাইটেড প্রেস ক্লাব চট্টগ্রাম সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে কাজ করবে। নবগঠিত কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি।” নবনির্বাচিত সভাপতি শিব্বির আহমেদ ...

চট্টগ্রামে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর বৈশাখী কনসার্ট: সুরের মূর্ছনায় মাতল বন্দরনগরী

Image
চট্টগ্রামে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর বৈশাখী কনসার্ট: সুরের মূর্ছনায় মাতল বন্দরনগরী ​নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম |  ​বন্দরনগরী চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩। "মেতে উঠুন বৈশাখী উন্মাদনায়" স্লোগানকে সামনে রেখে গতকাল ৭ মে (বৃহস্পতিবার) জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সামাজিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর আয়োজনে অনুষ্ঠিত হলো এক বিশাল বৈশাখী কনসার্ট। বিকাল ৩টা থেকে শুরু হওয়া এই কনসার্ট চলে রাত পর্যন্ত, যেখানে সুর আর ছন্দের মিতালিতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ​তারকাদের উপস্থিতি ও পারফরম্যান্স: একই মঞ্চে পারফর্ম করেছে বর্তমান সময়ের জনপ্রিয় ৯টি ব্যান্ড দল। রোমেলস (Romels), নাটাই (Natai), মুখোশ (Mukhosh), জলরং (Jolrong), ত্রিমাত্রিক (Trimatrik), রক এন রেইন (Rock N Rain), দোয়াস (Doas), ক্রাউডস (Crowds) এবং দ্যা ল্যান্ডস্কেপ (The Landscape)-এর একের পর এক পরিবেশনায় দর্শকরা মেতে ওঠেন বাঁধভাঙা উল্লাসে। ​অনুষ্ঠানে বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী  রিয়াজ ওয়ায়েজ। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন দেশের কিংবদন্তি মিউজিশ...

আল্লামা হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জামান আল-কাদেরী (মুজিআ) -সোহেল মো. ফখরুদ-দীন

Image
  আল্লামা হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জামান আল-কাদেরী (মুজিআ) -সোহেল মো. ফখরুদ-দীন বর্ষীয়ান আলেমে দ্বীন, প্রখ্যাত লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ এবং আলোকিত বক্তা এ যুগের শুদ্ধস্বর, নীতি-নৈতিকতার প্রতীক ও সুন্নীয়তধারার এক বলিষ্ঠ প্রহরী,দার্শনিক  আল্লামা হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জামান আল-কাদেরী (মুজিআ) উপমহাদেশে একজন খ্যাতিমান শিক্ষাবিদ ও আলোকিত বক্তা।  আল্লামা হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জামান আল-কাদেরী (মুজিআ) ১৯৬১ সালে চট্টগ্রাম জেলার তৎকালীন পটিয়া থানার (বর্তমান চন্দনাইশ উপজেলা) ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ ও উপশহর  দোহাজারী ইউনিয়ন ( বর্তমান দোহাজারী পৌরসভা ) ৭ নং ওয়ার্ডের হাজী পাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মোহাম্মদ আবু বকর। মাতা মরহুমা গোল চম্পা খাতুন। শৈশবকাল থেকেই তাঁর মেধা, প্রজ্ঞা ও দ্বীনি আগ্রহ ছিল লক্ষণীয়। অল্প বয়সেই তিনি পবিত্র কুরআন শরীফ হেফজ সম্পন্ন করেন, যা তাঁর ভবিষ্যৎ জীবনের জ্ঞান সাধনার ভিত্তি রচনা করে।  পরবর্তীতে তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা থেকে ১৯৭৯ সালে কৃতিত্বের...

চন্দনাইশে লায়ন্স ক্লাবের দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

Image
চন্দনাইশে লায়ন্স ক্লাবের দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত ১৮ এপ্রিল শনিবার চন্দনাইশের ফতেহনগর শরিফুন্নেছা-নজীর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির আয়োজনে এবং সালমা আদিল ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে ৬৫০ জন এলাকাবাসীকে চক্ষু পরীক্ষা, বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য ৮৫ জন রোগী বাছাই, ৩০০ জনের রক্তের গ্রুপ নির্ণয়, ৩৬০ জনের ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং ১৬০ রোগীকে চশমা বিতরণ করা হয়। সেবা কার্যক্রম শেষে সমবেত এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা গভর্নর লায়ন মুসলেহ উদ্দিন অপু পি এম জে এফ । রিজিওন চেয়ারপারসন (হেড কোয়ার্টার) ও ডায়নামিক সিটির ক্লাব উপদেষ্টা লায়ন শওকত চৌধুরী এম জে এফ এর  সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিডিজি লায়ন কহিনুর কামাল এম জে এফ প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, এম জে এফ   দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পি এম জে এফ লেডি গভর্নর লায়ন শিরিন আকতার কাশফী, জিএসটি লায়ন মোর্শেদুল হক রুবেল, ভিশন চে...

পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

Image
  পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন চট্টগ্রামের পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১১ এপ্রিল, শনিবার পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা, কথামালা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একাডেমির নির্বাহী পরিচালক শিমুল মল্লিকের সভাপতিত্বে এবং আবৃত্তি শিল্পী নীহারিকা পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও সমাজচিন্তক অধ্যক্ষ আবু তৈয়ব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাবিলা এন্ড ছৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস. এম. হারুনুর রশীদ, সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা মেঘনাথ দে, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা প্রকাশ দে, কুসুমকলি আর্ট স্কুলের পরিচালক চিত্রশিল্পী রাজন দে, শিল্পবাড়ি আর্ট স্কুলের পরিচালক চিত্রশিল্পী নয়ন দে, সুরালয় সাংস্কৃতিক একাডেমির পরিচালক সমির দে, ছবিঘর আর্ট স্কুলের পরিচালক চিত্রশিল্পী ফাহিদুর রহমান ফয়সাল, চিত্রশিল্পী সাগর, সংগীতশিল্পী দেবরাজ দ...

চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের 'সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬' প্রদান

Image
  চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের 'সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬' প্রদান মানবিক ও সামাজিক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল 'সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬'। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে গত ১১ এপ্রিল (শনিবার) বিকেল ৫টায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবু নাছের মোহাম্মদ ইলিয়াস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল মাহমুদ।  সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবালের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিকুর রহমান স্বপন, ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক ইকবাল হোসেন এবং লায়ন আলহাজ্ব আব্দুল মান্নান এমজেএফ। অনুষ্...

‘‘ডান্ডি গামে আসক্ত পথশিশুদের পুনর্বাসনে করণীয়’’ শীর্ষক মতবিনিময় সভা

Image
 ‘‘ডান্ডি গামে আসক্ত পথশিশুদের পুনর্বাসনে করণীয়’’ শীর্ষক মতবিনিময় সভা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এবং সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের সহযোগিতায় “ডান্ডি গামে আসক্ত পথশিশুদের পুনর্বাসনে করণীয়” শীর্ষক মতবিনিময় সভা ১ এপ্রিল বুধবার বিকেল ৪টায় মুরাদপুরস্থ চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ ওমর ফারুক, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজি চৌধুরী, আইটি সম্পাদক আর্কিটেক্ট আসিবুর রহমান, সিআইডি ইন্সপেক্টর শেখ মোহাম্মদ মাহমুদ প্রমুখ। সভায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ করে রেলওয়ে স্টেশন ও ফুটপাতে অবস্থানরত ডান্ডি (আঠা) আসক্ত পথশিশুদের বর্তমান অবস্থা এবং তাদেরকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কৌশল ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, পথশিশুদের সুরক্ষায় কেবল সরকারি উদ্যোগ নয়, বরং বেসরকারি ও মানবাধিকার সংগঠন এবং সমাজের সচেতন নাগরিকের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

মহান স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের পক্ষ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ -

Image
  মহান স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের পক্ষ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ  মহান স্বাধীনতা দিবসে তৃণমূল আওয়ামী লীগের পক্ষ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা  উপকমিটির সদস্য তসলিম উদ্দিন রানা, শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠক খুরশীদ আলম  খোকন, প্রখ্যাত শ্রমিক সংগঠক হাবিবুর রহমান হাবিব, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগঠক জসিম উদ্দিন রবি প্রমুখ।

চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠনঃ সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ

Image
চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন  সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ চন্দনাইশ প্রতিনিধি। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত চন্দনাইশ প্রেসক্লাবের ২৪ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে ২২  মার্চ (রবিবার) বিকেলে চন্দনাইশস্থ অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মাওলানা মুহাম্মদ মোজাহেরুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে (আজকের বিজনেস বাংলাদেশ) সভাপতি ও সৈকত দাশ ইমনকে (বাংলাদেশ সমাচার) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটিতে মাওলানা মো. মোজাহেরুল কাদেরকে উপদেষ্টা নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম (দি ডেইলি বাংলাদেশ ডায়েরি), সহ-সভাপতি মো. ফায়জুল হক দস্তগীর (স্বদেশ প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত হোসেন (আলোকিত সকাল), সাংগঠনিক সম্পাদক মো. তারেক (বাংলা টিভি), সহ-সাংগঠনিক সম্পাদক জনি আচার্য্য (দৈনিক ভোরের আকাশ), দপ্তর সম্পাদক মোঃ আরিফুল ইসলাম (দৈনিক খবরের কাগজ), অর্থ সম্পাদক ফয়সাল সিদ্দিকি ইমন (স্টার বাংলা টিভি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ...

দুবাইয়ে সাংবাদিকদের ইফতার মাহফিল: গুজব ও বিভ্রান্তি রোধে সতর্ক থাকার আহ্বান

Image
  দুবাইয়ে সাংবাদিকদের ইফতার মাহফিল: গুজব ও বিভ্রান্তি রোধে সতর্ক থাকার আহ্বান নিজস্ব প্রতিনিধি, ইউএই : সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬ ) সন্ধ্যায় দুবাইয়ের দেরা এলাকায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমিরাতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে, যা প্রবাসীদের জন্য ক্ষতির কারণ হতে পারে। এ পরিস্থিতিতে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আইন-কানুন কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। বিদেশের মাটিতে দেশের সুনাম বজায় রাখতে হলে স্থানীয় আইনকে শ্রদ্ধা করা প্রত্যেক প্রবাসীর দায়িত্ব বলেও উল্লেখ করেন তারা। অনুষ্ঠানে উপস্থ...

‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

Image
 ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও সংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর উদ্যোগে ১২ মার্চ বৃহস্পতিবার স্থানীয় কিচেন রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি জামাল আহমেদ এর সভাপতিত্বে   এবং সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী। ​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ইফতার মাহফিলের গুরুত্ব অপরিসীম। চাটগাঁইয়্যা নওজোয়ান যেভাবে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে সামাজিক কাজে এগিয়ে আসছে তা অত্যন্ত প্রশংসনীয়।" ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটন এবং ব্যান্ড শিল্পী ও সিএমবি’র সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম মহানগরের আহবায়ক মুসা বাবলু। ​সংগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ​সহ-সভাপতি জাফর ইকবাল ও মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, ​সহ-সা...