Posts

নাসিবের সংস্কার কমিটি গঠন

Image
নাসিবের সংস্কার কমিটি গঠন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এর সংস্কার কমিটি ঘোষণা করা হয়েছে। গত ০৬ মার্চ ২০২৫ তারিখে নাসিবের নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রিফাত খান স্বাক্ষরিত আদেশে এ কমিটি গঠন করা হয়। নাসিবকে পুনর্গঠনের অংশ হিসাবে এ সংস্কার কমিটি গঠন করা হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কমিটির কার্যকাল নির্ধারণ করা হয়েছে।  সাত সদস্যের সংস্কার কমিটির আহ্বায়ক করা হয়েছে মির্জা মাসুদুর রহমানকে। বাকি ছয়জনকে সদস্য রাখা হয়েছে। সদস্যরা হলেন, কে এম জহির ফারুক, মো. জাহাঙ্গীর হোসেন খান, মো. রুস্তম আলী, এএসএম আবদুল গাফ্ফার মিয়াজী, খলিলুজ জামান এবং কে এম তৌহিদুল ইসলাম বাবু। নতুন কমিটি দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পখাতের উন্নয়নে ভূমিকা রাখবে এবং এ শিল্পের উন্নয়নে নীতিনির্ধারকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

শিশুরা অনিরাপদ; অনিশ্চয়তায় সন্তানদের জীবন! -লায়ন মোঃ আবু ছালেহ্

Image
  শিশুরা অনিরাপদ; অনিশ্চয়তায় সন্তানদের জীবন! লায়ন মোঃ আবু ছালেহ্ চলতি পথে যখন দেখি কোন শিশু ফুল, তোয়ালে, চিরুণী বা খেলনা বিক্রি করছে, তখন শুধু ভাবি আহা কার সন্তান এই মেয়েটি বা ছেলেটি? জীবিকার প্রয়োজনে এই অনিরাপদ শহরে বাইরে বাইরে ঘুরছে। রাতে কোথাও কি মাথা গুঁজে থাকতে পারবে? কোথায় পাবে নিরাপদ আশ্রয়? পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা এই শিশুগুলো ঘরের বাইরে কতটা নিরাপদ? অথচ এই আমরাই যখন শৈশব কৈশোরে খেলতে বের হতাম বা বন্ধুদের সঙ্গে বাইরে বেড়াতে যেতাম, তখন বাসা থেকে আব্বা-আম্মা বলে দিতো যেখানেই যাও সন্ধ্যার আগে বাসায় ফিরে আসবে। বাইরের জগৎ সবসময় শিশুর জন্য নিরাপদ নয়। বলা হতো, বাসাই হলো শিশুর জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। আমরাও আমাদের সন্তানদের আগলে রাখার চেষ্টা করি সবসময়। মনে করি, সন্তান পরিবারেই সবচাইতে ভালো আছে বা থাকবে। কিন্তু আমাদের সামনে থেকে পর্দা সরিয়ে দিলো একটি জরিপ। জরিপটি বলছে সমাজের সবচেয়ে বড় ও নিরাপদ যে প্রতিষ্ঠান পরিবার, তা এখন আর শিশুর জন্য নিরাপদ আশ্রয় নয়। বরং পরিবারগুলো এখন শিশু নির্যাতনের কেন্দ্র। শিশুকে অসহায় পেয়ে, হাতের কাছে পেয়ে এবং শিশুর উপর কর্তৃত্ব করা সহজ বলে আমর...

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

Image
  নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক। আমরা নবম ও দশম শ্রেণীর অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অভিভাবক বৃন্দ। আমরা বিগত করোনা মহামারী পরিস্থিতি থেকেই আমরা এবং আমাদের বাচ্চারা লেখাপড়া নিয়ে বিভিন্নভাবে হয়রানীর স্বীকার। প্রথমে প্রায় ২ বছর স্কুল বন্ধ থাকার পর স্কুল শুরু হলে তারা ১ বছর ১ কারিকুলামে পড়াশোনা করে, এরপরে কারিকুলাম পরিবর্তন হয়ে আবার সেই নতুন কারিকুলামে আবার ২ বছর পড়ালেখা করে উল্লেখ্য যে এই নতুন কারিকুলামের ব্যাপারে ৯০% শিক্ষকই সঠিকভাবে অবহিত ছিলো না। তারপর ২০২৪ যা আমাদের ছাত্রছাত্রীদের জন্য একটা ভয়াবহ সময় যেখানে সারা বছর মিলিয়ে মাত্র ৪৬ দিন স্কুল কার্যক্রম চলে। যা ছাত্রছাত্রীদের জন্য সত্যি মর্মান্তিক কিন্তু এর মাঝেও বছরের শেষে মাত্র ২ মাস বাকি থাকতে  আবার কারিকুলাম বদলে দেওয়া হয়। এতে করে মাত্র ২২/২৩ দিন ক্লাস করার পরে তারা ১০০ নাম্বারের বার্ষিক পরীক্ষায় বসে। আমাদের ছাত্রছাত্রীরা এদেশের শিক্ষা ব্যাবস্থায় সত্যি গিনিপিগ হিসাবেই ব্যাবহৃত হচ্ছে। এখন ফলাফল ভোগ করতে হচ্ছে এই ছাত্রছাত্রীদের। ছা...

হাবিলাস দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় ৯২ ব্যাচের পূর্ণমিলনী প্রস্তুতি সভা ও আহ্বায়ক কমিটি গঠন

Image
  হাবিলাস দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় ৯২ ব্যাচের পূর্ণমিলনী প্রস্তুতি সভা  ও আহ্বায়ক কমিটি গঠন  প্রেস বিজ্ঞপ্তিঃ দীর্ঘদিনের প্রচেষ্টা ছিল শৈশবের বন্ধুদের নিয়ে প্রানের বিদ্যালয়ের ৯২ ব্যাচের একটি পূর্ণমিলনী অনুষ্ঠান করার জন্য, সেই প্রচেষ্টা সফলের জন্য আজ ১০ জানুয়ারি রোজ শুক্রবার বন্ধু আয়কর আইনজীবী অরবিন্দু চৌধুরীর হাবিলাসদ্বীপ গ্রামের বাসভবনে প্রানবন্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সবর্সম্মতিক্রমে অরবিন্দু চৌধুরী কে আহবায়ক, যুগ্ম আহবায়ক যথাক্রমে এ,এস,এম মহিউদ্দিন, শেখ আহমদ, তিমির ধর, বেলাল হোসেন, কামাল উদ্দিন ও মাস্টার মোহাম্মদ সেলিম কে সদস্য সচিব এবং ডাঃ আলম মুহাম্মদ শরীফ মিঠু কে ১ নম্বর সদস্য করে ৩৩ সদস্য বিশিষ্ট একটি উদযাপন পরিষদ গঠন করা হয়। আলোচনায় বক্তারা বলেন সবার সহযোগিতায় একটি সফল পূনর্মিলনী অনুষ্ঠান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। বন্ধুদের এই আলোচনা সভায় সভাপতিত্বে ছিলেন আয়কর আইনজীবী অরবিন্দু চৌধুরী, মতবিনিময় করেন, এ,এস,এম মহিউদ্দিন, কে,এম, শাহজাহান, শওকত আলী, ইদ্রিস খান কফিল, মাস্টার মোহাম্মদ সেলিম, নজরুল ইসলাম, অধ্যাপক বিশ্বজিৎ বিশ্বাস, শেখ আহমদ, বেলাল হোসেন, জাহাঙ...

শিশু আহাদ হত্যকান্ডের বিচারের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন

Image
শিশু আহাদ হত্যকান্ডের বিচারের দাবিতে  চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কক্সবাজার খুরুশকুল মনুপাড়া সদর নিবাসী, কক্সবাজার জেলা প্রশাসকের কর্মচারী, বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও এস.এস.সি-৯৪ ব্যাচের বন্ধু মো: আনোয়ারুল হকের সন্তান ৭ বছর বয়সী মাদ্রাসা পড়–য়া ছাত্র আল মুহাম্মদ হক আহাদ গত ০৭ জানুয়ারি দুষ্কৃতকারী কর্তৃক নৃশংস হত্যার শিকার হয়। এর প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এস.এস.সি ৯৪ ব্যাচ চট্টগ্রামের বন্ধুদের উদ্যোগে আজ ৯ জানুয়ারি বিকেল ৪ টায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক ৯৪-ব্যাচের বন্ধুরা উপস্থিত ছিলেন। এ সময় জাহিদ তানসির ও আবুল মনসুর রুমেলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন মঈনুদ্দিন রাশেদ, আহিল সিরাজ, মীর রাসেল, মহিউদ্দিন ফারুক, নঈম মাহমুদ, কাজী আরফান, ফরহাদ গণি নয়ন, মাহমুদ বিন সামাদ, মাসুদ পারভেজ, আবু নাঈম, মাহমুদুল করিম, ইসকান্দর হোসেন শিপলু, শামসুল হায়দার তুষার, জোবাইদুন নাহার ঝুমুর, জালাল উদ্দিন রুমি, আহমেদ রঞ্জু, আমান উল্লাহ আমান, রাশেদ চৌধুরী, জয়দ্বীপ চৌধুরী রনি, কাজী কাদের, ত...

সেভ দ্য রিভার্স বাংলাদেশ সোসাইটির চট্টগ্রাম কমিটি গঠন

Image
  সেভ দ্য রিভার্স বাংলাদেশ সোসাইটির চট্টগ্রাম কমিটি গঠন সেভ দ্য রিভার্স বাংলাদেশ সোসাইটি (এসআরবিএস)'র ১৫ সদস্যের চট্টগ্রাম জেলা কমিটি গঠন করেছে। এতে আবদুল্লাহ মজুমদারকে সভাপতি ও মির্জা ইমতিয়াজ শাওনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।   গতকাল কাজির দেউরি এপোলো মার্কেটের ৩য় তলায়  সেভ দ্য রিভার্স বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান আনিসুর রহমান আনিস ও কেন্দ্রীয় কমিটি মুখপাত্র ফিরোজ চাষীর উপস্থিতিতে কমিটি গঠন পক্রিয়া সম্পন্ন হয়। ২০০৯ সাল থেকে দেশের আনাচে-কানাচে নদীকে নিয়ে কাজ করা এ সংগঠনটির কমিটিতে আরো রয়েছেন রয়েছেন আ ফ ম বোরহান, মো. সাজ্জাদ উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, মোসলেহ উদ্দিন খান জুয়েল, জাহেদ কায়সার , সৈকত বড়ুয়া অন্তু, মো. শাহজালাল, মোহাং তানবীর উদ্দিন, সেলিমুজ্জমান মজুমদার, দেওয়ান লিটা,  অ্যাডভোকেট জেসমিন আকতার, আমির হোসেন আতিক, মো. ইমরান ।

পটিয়ায় প্রত্যয়ের ‘মুক্তিযুদ্ধের বিজয় উৎসব’

Image
পটিয়ায় প্রত্যয়ের ‘মুক্তিযুদ্ধের বিজয় উৎসব’ ‘এসো স্বপ্ন দেখাই, আলো ছড়াই, একসাথে’ স্লোগানে মহান বিজয় দিবসে ‘মুক্তিযুদ্ধের বিজয় উৎসব’ করেছে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি। সোমবার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী উৎসবে ছিল মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগিতা, বিভিন্ন সংগঠনের দলীয় পরিবেশনা, আলোচনা ও কথামালা, রক্তের গ্রুপ পরীক্ষা, মুক্তিযুদ্ধের গান, নৃত্য, আবৃত্তি, চিত্রনাট্য ও পুরষ্কার বিতরণ।  উৎসব উদ্বোধন করেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘১৬ ডিসেম্বর বাঙালি জাতির উৎসব ও আনন্দের দিন। বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন। তাই বিজয়ের দিনটাকে স্মরণীয় করে রাখতে প্রত্যয়ের এই আয়োজন নতুন প্রজন্মকে পথ দেখাবে। সেই সাথে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে হবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। তিনি বলেন, ‘প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি গত ৯ বছর ধরে পটিয়ায় বড় পরিসরে মুক্তিযুদ্ধের বিজয় উৎসবের আয়োজন করে আসছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম যুদ্ধকালীন...