Posts

"পটিয়ায় সচেতন নাগরিক ফোরামের মানববন্ধনে চট্টগ্রাম অচল করে দেয়ার ডাক" ইসলামী ব্যাংক কর্মকর্তাদের ছাঁটাই ও ষড়যন্ত্রের প্রতিবাদ

Image
   "পটিয়ায় সচেতন নাগরিক ফোরামের মানববন্ধনে চট্টগ্রাম অচল করে দেয়ার ডাক" ইসলামী ব্যাংক কর্মকর্তাদের ছাঁটাই ও ষড়যন্ত্রের প্রতিবাদ পটিয়ায় ইসলামী ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন ব্যাংকে ছাঁটাই ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পটিয়া সচেতন নাগরিক ফোরাম। ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর বিকেলে সংগঠনের প্রধান সমন্বয়কারী কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরীর আহ্বানে এবং সংগঠনের আহ্বায়ক এডভোকেট জসীম উদ্দিনের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংকসহ বিনা কারণে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান। বক্তারা সতর্ক করে বলেন, এ দাবি উপেক্ষা করা হলে চট্টগ্রামের নাগরিক সমাজকে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সমগ্র চট্টগ্রাম অচল করে দেওয়া হবে। তারা আরও বলেন, ষড়যন্ত্রকারীদের অপকর্ম জনসমক্ষে প্রকাশ করা হবে এবং তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। বক্তারা দ্রুততম সময়ে সকল ব্যাংক কর্মকর্তাদের চাকরি পুনর্বহাল করে তাদের পরিবারের অভাব-অনটন দূর করার জোর দাবি জানান। পটিয়া সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় ম...

সুবিধাবঞ্চিত এক পরিবারকে স্থায়ী দোকান করে দিলো প্রয়াস সামাজিক সংগঠন

Image
সুবিধাবঞ্চিত এক পরিবারকে স্থায়ী দোকান করে দিলো  প্রয়াস সামাজিক সংগঠন সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকালে নগরের সেন্ট্রাল প্লাজা মার্কেট প্রাঙ্গনে সমাজে পিছিয়ে পরা এক সুবিধাবঞ্চিত পরিবারকে জীবন জীবিকার জন্য স্থায়ী দোকান নির্মাণ করার প্রত্যয়ে অনুদানের চেক হস্তান্তর করা হয়। প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়াস্ ইনস্টিটিউশন বাংলাদেশের সেন্ট্রাল মেম্বার প্রকৌশলী মোমিনুল হক। সংগঠনের সভাপতি মো: কিবরিয়া হোসাইন বাপপীর সভাপতিত্বে মানবিক অনুষ্ঠানের উদ্বোধন করেন দি সিনিয়ার সিটিজেন সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রোটারী জেলার এরিয়া ডিরেক্টর জাহেদা আক্তার মিতা, সার্ক মানবাধিকার চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, ফাইট ফর ওমেন রাইটসের সভাপতি এডভোকেট রেহানা বেগম রানু, প্রয়াসের প্রধান পরিচালক মহসীন উল কাদের, আয়োজন কমিটির চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আবছার উদ্দিন অলি, প্রয়াসের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা আবুল বাশার মিলন, ...

সীতাকুণ্ডে নির্মিত ঘর ভেঙ্গে জায়গা দখলের পায়তারা করার অভিযোগ।

Image
  সীতাকুণ্ডে নির্মিত ঘর ভেঙ্গে জায়গা দখলের পায়তারা করার অভিযোগ। নিজস্ব প্রতিবেদকঃ সীতাকুণ্ডে এক জামায়াত নেতা  সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির মৌরসী জায়গার উপর ১৫/২০ বছর আগে নির্মিত ঘর ভেঙ্গে জায়গা দখলের পায়তারা করার অভিযোগ করেছেন ভুক্তভোগী। থানার অভিযোগের বিবরণে জানা যায়,গত কয়েক মাস ধরে জামায়াত নেতা কুতুব উদ্দীন শিবলী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মরহুম মাহমুদুল হকের বোন রহিমা তার ঘরসহ জায়গা বিক্রি করে দেয়ার জন্য বার বার শিবলী প্রস্তাব পাঠায়।এতে রহিমা বিক্রি করতে অস্বীকৃতি জানালে শিবলী ভিতরে ভিতরে ফন্দি আঁটে তাকে উচ্ছেদ করতে।এরই ধারাবাহিকতায় সে সরকারী রাস্তা রহিমা দখলে রেখেছে বলে অজুহাত তুলে বিভিন্ন লোকজনকে উস্কিয়ে দেয়ার চেষ্টা করে।একদিন সে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লোকজনসহ রহিমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে গেলে দেখা যায় ঐ রাস্তার উপর সরকারের উপর কোন ধরনের কার্যক্রম না করার জন্য মহামাণ্য হাইকোর্টের নিষেধাজ্ঞা জারী আছে।কারণ আওয়ামী লীগের আমলেও আওয়ামী নেতারা রহিমার জায়গা গ্রাস করতে চেষ্টা করলে সে বাধ্য হয়ে ২০২০ সালে মহামাণ্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের ক...

বিশ্ব পর্যটন দিবস পালন উপলক্ষে সংবাদ সম্মেলনে হাকিম আলী

Image
বিশ্ব পর্যটন দিবস পালন উপলক্ষে সংবাদ সম্মেলনে হাকিম আলী পর্যটন শিল্পের বিকাশে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ‘হোটেল আগ্রাবাদ চট্টগ্রামের ঐতিহ্য’ ‘পর্যটন ও টেকসই রূপান্তর’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হতে যাচ্ছে বিশ্ব পর্যটন দিবস।  বিশ্ব পর্যটন দিবস পালনকে অধিকতর কার্যকর ও অর্থবহ করতে চট্টগ্রাম নগরীর অভিজাত হোটেল ব্যাবসার পথিকৃৎ ‘হোটেল আগ্রাবাদ’ এর আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। হোটেলটির মিনি কনফারেসন্স রুমে দুপুর ১২টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানকালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাকিম আলী বলেন, দেশের পর্যটন স্পটগুলোকে দেশীবিদেশী পর্যটকদের কাছে আকর্ষনীয়ভাবে তুলে ধরতে মিডিয়াকে অগ্রনী ভূমিকায় অবতীর্ণ হতে হবে। পাহাড়, নদী, হাওর, বিল ও সমুদ্রের পরতে পরতে লুকিয়ে আছে অনেক জানা অজানা রহস্যময় সৌন্দর্য। দেশের জেলায় জেলায় রয়েছে অসংখ্য আবিস্কৃত ও অনাবিস্কৃত পুরাকীর্তি ও প্রাচীন নিদর্শন। রয়েছে বৈচিত্রময় সামাজিক ও ধর্মীয় সংস্কৃতির ঐতিহ্য। এশিয়ার দেশগুলোর দিকেও যদি তাকাই আমরা দেখি, নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপের মত দেশগুলো পর্যটন শিল্...

গৃহবধূ ও দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার।

Image
গৃহবধূ ও দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার। মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি বাসা থেকে গৃহবধূ ও দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। নিহতরা হলেন-মালয়েশিয়া প্রবাসী শাহীন দেওয়ানের স্ত্রী শিখা আক্তার (২৭),তাঁর ছেলে আলভী (৭) ও মেয়ে সায়মা আক্তার (২)। পুলিশ জানায়,ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইট জাতীয় বিষের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। প্রতিবেশীরা জানান,সকালে বিদ্যুৎ বিল সংগ্রহ করতে গিয়েও বাসার দরজায় সাড়া পাননি।পরে বাড়ির মালিককে খবর দিলে তিনি ৯৯৯-এ ফোন করেন।খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে শিখা আক্তারের লাশ বিছানায় এবং দুই শিশুর লাশ খাটের নিচে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। নিহতের স্বামী শাহীন দেওয়ান এক মাস আগে মালয়েশিয়া যান।তিনি এর আগে দেশে হ্যালোবাইক চালাতেন।নিহত শিখা ছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী। সন্তানদের মধ্যে আলভী প্রথম সংসারের এবং সায়মা বর্তমান সংসারের সন্তান।

বান্দরবানের জেলা ও পৌরসভার প্রশাসককে এপেক্স বাংলাদেশের ডিরেক্টরী প্রদান।

Image
বান্দরবানের জেলা ও পৌরসভার  প্রশাসককে এপেক্স বাংলাদেশের ডিরেক্টরী প্রদান।  বান্দরবানের জেলা প্রসাশক শারমিন আইরিনি ও পৌরসভার প্রসাশক এস এম মন্জুরুল হকসহ প্রসাশনিক কর্মকর্তাদের মাঝে  এপেক্স বাংলাদেশের ২০২৫ বর্ষের ডিরেক্টরী প্রদান করা হয়েছে।  গতকাল এপেক্স ক্লাব অব বান্দরবানের পক্ষ হতে এ ডিরেক্টরী হস্তান্তর করেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক ও পৌরসভার হিসার রক্ষণ কর্মকর্তা এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান।  এ সময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা ৩ এর গর্ভণর এপে. সৈয়দ মিয়া হাসান,পিডিজি ৩ এপে. কামাল পাশা, এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি নিনি প্রু, আইপিপি এপে. মোজাম্মেল হকসহ এপেক্সিয়ানবৃন্দ। এ সময় জেলা প্রসাশকদয় এপেক্স বাংলাদেশ এর মানবিক কাজের প্রশংসা করেন এবং আন্তর্জাতিক সেবা সংগঠন হিসাবে মানুষের কল্যানে আরও বেশি বেশি সেবা পরিচালনা করার আহবান জানান।

দোহাজারী রেললাইনে লোকাল ট্রেন বন্ধ দক্ষিণ চট্টগ্রামের মানুষের দুর্ভোগ ।

Image
দোহাজারী রেললাইনে লোকাল ট্রেন বন্ধ  দক্ষিণ চট্টগ্রামের মানুষের  দুর্ভোগ । আলমগীর আলম,পটিয়া। করোনার সময়ে বন্ধ হওয়া চট্টগ্রাম-দোহাজারী রুটে লোকাল ট্রেন  চালু হয়নি দীর্ঘ পাঁচ বছরেও।  জোড়াতালির একজোড়া ডেমু চলাচলও বন্ধ রয়েছে পাঁচ বছর  ধরে।  চলতি বছরের শুরুতে চট্টগ্রাম-কক্সবাজার পর্যন্ত একজোড়া কমিউটার ট্রেন চালুর কথা ছিল।  কিন্তু এটিও কখন চালু হবে তা নিশ্চিত করতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে লোকাল ট্রেন  বন্ধের কারণে দক্ষিণ চট্টগ্রামের মানুষের যাতায়াত ব্যয় বেড়ে যাওয়াসহ দুর্ভোগের অন্ত নেই।  এছাড়া উৎপাদিত ফসল শহরে আনতে না পেরে ক্ষতির মুখে পড়েছে ওই অঞ্চলের হাজারো কৃষক। রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম থেকে দোহাজারী, দুপুর ২টায় দোহাজারী থেকে চট্টগ্রাম ও সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থেকে দোহাজারী দুই জোড়া লোকাল ট্রেন চলাচল করতো।  ২০১৯ সালে করোনার কারণে একজোড়া লোকাল ট্রেন চলাচল করতো তা বন্ধ হয়ে যায়।  সেই থেকে এখনো  পর্যন্ত চালুর কোনো খবর নেই। এছাড়া সকাল ৬টায় চট্টগ্রাম থেকে পটিয়া ও সকাল ৮টায় পটিয়া থেকে চট্টগ্রাম এবং বিকেল...